1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
Title :
সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে বাউফলে সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির বিছিন্ন হাত ও বস্তাবন্দি অবস্থায় দুই পা উদ্ধার নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক

টাঙ্গাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল শহরের আশেকপুর ১৫ নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
বুধবার দুপুরে আশেকপুর এলাকায় ৪ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরহাদ ইকবাল।
অনুষ্ঠানে কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
শীত বস্ত্র পেয়ে রাধা রাণী বলেন, এ বছর আমাদের আশেকপুর এলাকায় কেউ কম্বল দেয় নাই। এই প্রথম ফরহাদ ইকবাল আমাকে একটা কম্বল দিছে। আমি অনেক খুশি কম্বল পেয়ে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ১৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আসাদুত রহমান আসাদতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবিদ হোসেন ইমন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও শহর যুবদলের সাধারণ সম্পাদক এস এম ফজলুল ইসলাম রুবেল প্রমুখ। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও আশেকপুর এলাকার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল’নেতা মীর মাজেদুর রহমান মিশু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved