1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Title :
পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ!

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন শ্রীপুরে গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩১ Time View

মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর গাজীপুর

গাজীপুরের শ্রীপুর থেকে সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার একটি ফ্ল্যাট বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

এর আগে ওই বাড়িতে চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে সেখানে অবস্থান নেয় ছাত্র-জনতা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ সেখানে পৌঁছে বাড়িতে তল্লাশি চালিয়ে চারতলার একটি ফ্ল্যাটের ভেতর থেকে চয়ন ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার করা চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসন থেকে আওয়ামী লীগের ডামি নির্বাচনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনেও ওই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এর আগে ওই আসন থেকে ১৯৯৮ সালের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামে।
জানা গেছে, শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তলা ভবনের চার তলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সিরাজগঞ্জ–৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ নির্বাচিত হওয়া চয়ন ইসলাম।

তার বোন মেরিনা জাহান কবিতা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর চয়ন ইসলাম আত্মগোপন করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, গত প্রায় কয়েক মাস ধরে তিনি শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকায় পাঁচতলা ওই বাড়ির চারতলায় একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন।

শ্রীপুর মডেল থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, চয়ন ইসলামের অবস্থান টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীরা অবস্থান নেয়।
শ্রীপুর থানায় খবর দিলে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved