1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Title :
নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১ ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ নীলফামারীর ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার! বরগুনায় হাই স্কুলে হঠাৎ শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি প্রায় ১০ শিক্ষার্থী!

পাইকগাছায় সাঈদ মোড়লের বিরুদ্ধে মানববন্ধন করল এলাকাবাসী

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৪৩ Time View

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

পাইকগাছায় ঈদগাহ নির্মাণে বাঁধা,এলাকাবাসীর নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার গ্রেফতারকৃত নাজমুল গাজী, প্রভাষক শফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তি আওয়ামীলীগ নেতা সাঈদ মোড়লের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শুক্রবার বিকেলে ঈদগাহ নির্মাণ স্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে শত শত নারী পুরুষ উপস্থিত হয়।উল্লেখ্য উপজেলার কপিলমুনি ইউনিয়নের দক্ষিণ সলুয়ায় ঈদগাহ নির্মাণ কে কেন্দ্র করে স্থানীয় সাঈদ মোড়লের সাথে এলাকাবাসীর বিরোধ দেখা দেয়।দক্ষিণ সলুয়া বায়তুন নুর জামে মসজিদের আওতায় কিরাতুল কুরআন মাদরাসার অনুকূলে রামচন্দ্র নগর মৌজায় ৩৯৭ খতিয়ানের ১৯৪ দাগে ৪ শতক জমি ক্রয় করে সাথে ১৭ শতক সরকারি খাস সম্পত্তি নিয়ে উক্ত জমিতে ঈদগাহ নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী এলাকাবাসী মাটি ভরাটের কাজ শুরু করলে প্রতিবেশী সাঈদ মোড়ল উক্ত কাজে বাঁধা হয়ে দাড়ায়।
এলাকাবাসীর অভিযোগ সরকারি খাস জমিতে সাঈদ মোড়লের কোন বৈধ অধিকার নাই। তিনি ক্ষমতা বলে দীর্ঘদিন খাস জমি দখল করে রেখেছিল। এনিয়ে সাঈদ মোড়ল মসজিদ কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসীর নামে থানায় হয়রানি মূলক মিথ্যা মামলা করে। এ মামলায় পুলিশ মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নাজমুল গাজী ও প্রভাষক শফিকুল ইসলাম কে আটক করলে ফুসে ওঠে এলাকাবাসী।ওসি সবজেল হোসেন সরেজমিন গিয়ে ঘটনার সুষ্ঠু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে এলাকাবাসীকে আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved