1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Title :
যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা আন্দোলন সংগ্রামের বিভীষিকাময় দিনগুলোকে সঙ্গী করে ১৭ বছরের এক অপ্রতিরোধ্য গল্পের তরুণ নেতা মোঃ আরিফুর রহমান মায়ের প রকী য়া প্রেমিককে জনসমক্ষে হ ত্যা করলো ছেলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ধর্ষণের অভিযান চালান থানা পুলিশ মা ও শিশু পুলিশের হেফাজতে

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫২ Time View

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পরেই শনিবার সকাল আনুমানিক ১০ টার দিকে ভুক্তভোগী শিশু ও তার মাকে টাঙ্গাইল মির্জাপুর থানায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন থানা পুলিশ।
পরে পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন ধর্ষক সিএনজি চালক উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের নওশের মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৪৫) শিশুটি নানীর বাড়ির কাছে জমিতে সার দিচ্ছিলো। ওই জমির সাথেই শিশুটি বড়ই গাছ থেকে বড়ই পারছিল। তখন ফিরোজ মিয়া শিশুটিকে ডেকে নিয়ে একটি টয়লেটের ভেতর ধর্ষণ করে। পরে ধর্ষণের কথা কাউকে না বলার কথা বলে ভয়ভীতি দেখায়। ধর্ষনের দৃশ্য মোবাইলে ধারন করা হয়েছে এবং সেই ভিডিও ছড়িয়ে দেয়া এবং প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় শিশুটিকে। ফিরোজ শিশুটিকে ডেকে নিয়ে যাওয়ার শব্দ শিশুটির মা শুনেছিলেন বলে শিশুর মা জানান। ঘটনার পর বাড়িতে গিয়ে শিশুটি চুপচাপ থাকায় তাকে জিজ্ঞেস করা হলেও কিছু বলছিলোনা। বারবার জিজ্ঞেস করায় একপর্যায় কান্না করে পুরো ঘটনা মাকে খুলে বলে ভূক্তভোগী শিশু।
পরে সময় পার হওয়ার সাথে সাথে পাড়া প্রতিবেশিরা ঘটনা জেনে যায়। এই ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় শিশুটির প্রতিবেশী নুর ইসলাম,বিএনপির নেতা ইউনুস আলী,আলম হোসেন,খোরশেদ আলম,আব্দুল মালেক মিয়া সহ আরও কয়েকজন নেতাকর্মীরা ঘটনার এক সপ্তাহ পর গ্রাম্য সালিশের আয়োজন করেন। সালিশে ধর্ষক ফিরোজকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। গ্রাম্য মাতাব্বরদের চাপে সালিশ মেনে নিলেও জরিমানার ৫৮ হাজার টাকা এখনো বাকি রয়ে গেছে বলে শিশুটির মা জানান।
এদিকে সংবাদ প্রকাশ হওয়ার পরেই শুক্রবার রাতে ধর্ষককে আটক করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। ধর্ষক ফিরোজ কয়েকদিন আগেই এলাকা থেকে পালিয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ধর্ষককে ধরতে শুক্রবার রাত ভর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved