1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Title :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১)

কুখ্যাত চোর ও ডাকাত চক্রের সদস্য ইয়াকুব মৃধা, চুরির গ্যাং পরিচালনা করার অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৬৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর গলাচিপার কুখ্যাত চোর ও একাধিক ডাকাতি মামলার আসামি ইয়াকুব মৃধা (৪৪) র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে।

শনিবার (৮ মার্চ) বিকেল ৫ টার দিকে বরগুনার আমতলী বাজার সংলগ্ন পটুয়াখালী-কুয়াকাটা সড়ক থেকে র‍্যাব-৮, সিপিসি-১ অভিযান চালিয়ে তাকে আটক করে।

গ্রেফতারকৃত ইয়াকুব মৃধা গলাচিপার শৈলাবুনিয়া গ্রামের আব্দুস ছাত্তার মৃধার পুত্র। র‍্যাবের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে সে ঢাকা, যশোর, ধামরাই ও বগুড়ায় সক্রিয়ভাবে চুরির গ্যাং পরিচালনা করছিল। তার বিরুদ্ধে ১০টিরও বেশি চুরি ও ডাকাতি মামলা রয়েছে। অসংখ্য মামলার আসামি ইয়াকুব। যার মধ্যে প্রকাশ্য মামলার তালিকায় রয়েছে—গুলশান থানা, ঢাকা: মামলা নং- ৬১ (২৬ সেপ্টেম্বর ২০১১), ধারা: ৩৯৫/৩৯৬/৪১২ (ডাকাতি ও সহিংস অপরাধ)।

যশোর থানা: মামলা নং- ৭৩ (১৪ সেপ্টেম্বর ২০১৫), ধারা: ৩৯৯/৪০২ (ডাকাতির প্রস্তুতি)। ধামরাই থানা: মামলা নং- ২২ (২০১৬), ধারা: ৩৯৯/৪০২। ডিএমপি কদমতলী থানা: মামলা নং- ১৭, ধারা: ৩৯৯/৪০২। যশোর কোতোয়ালি থানা: চুরির মামলা।

এছাড়াও সাম্প্রতিক বেশ কিছু চুরির ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৪টার দিকে বগুড়ার শেরপুর থানাধীন শেরুয়া বটতলা পিরপাল মাজার মার্কেটে “কিষান অটো” নামে একটি দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে। সাত-আটজন মুখোশধারী চোর তালা কেটে দোকানে ঢুকে ইজি বাইক, অটোরিকশা, আইপিএস ও সিএনজির মোট ৪১টি ব্যাটারি চুরি করে, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।

ভুক্তভোগী মো. মুনজুরুল হাসান বাদী হয়ে শেরপুর থানায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্তে ইয়াকুব মৃধার সম্পৃক্ততা নিশ্চিত হলে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‍্যাব আরও জানায় গ্রেফতারকৃত ইয়াকুব মৃধাকে আইনগত প্রক্রিয়ার জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved