1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

“ইট ভাটায় ডাকাতি, ঢাকা মহানগর যুবদল নেতা আটক”

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২২০ Time View

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে চলছে ডাকাতি ছিনতাইয়ের মহড়া তার অংশ হিসেবে এবার মাগুরার নোহাটা ইউনিয়নের মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে গিয়ে আটক ঢাকা মহানগর যুবদলের এক নেতা ও তার সহযোগীরা।

গত বুধবার দিবাগত রাত একটার দিকে যুবদল নেতা বনি আমিন এর নেতৃত্বে তিনটি মোটরসাইকেলে পাঁচজনের একটি দল মায়ের দোয়া ব্রিকসে ডাকাতি করতে যায়। তারা প্রথমে সিসিটিভি গুলো ভেঙে ফেলে এবং ইট ভাটায় হামলা ও ভাঙচুর চালায়। ইট ভাটার কর্মীরা ঘটনা টের পেয়ে তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল যোগে তারা পালিয়ে যায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেন ইটভাটার মালিকপক্ষ।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইটভাটার ম্যানেজার মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, রাত একটার দিকে একটি ডাকাত দল ইটভাটায় ঢুকে হামলা ভাঙচুর চালায়। এমতাবস্থায় ইটভাটার কর্মীরা মিলে তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

সাধারণ ডায়েরির ভিত্তিতে মোহাম্মদপুর থানা ও নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে প্রথমে আসামি বাবরকে গ্রেফতার করা হয়। এবং তার দেওয়া জবানবন্দীর ভিত্তিতে ডাকাত দলের মূল আসামিকে গ্রেফতার করা হয়।

জানা গেছে বনি আমিন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহ্বায়ক সদস্য এবং সাবেক সহ-সাধারণ সম্পাদক মাগুরা জেলা ছাত্রদল।

মোহাম্মদপুর থানা ওসি আব্দুর রহমান বলেন ইট ভাটায় ডাকাতির অভিযোগে একটা সাধারণ ডায়েরি করা হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ দেখে আসামি সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved