1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
পলাশবাড়ীর দারুল উলূম মুঈনুল ইসলাম হামিউচ্ছুন্নাহ মাদ্রাসায় কোরআনের ছবক ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সংবাদ সম্মেলন করেন কন্ঠ শিল্পী সপ্না সরকার নীলফামারীতে ৮৯০ টি দূর্গামন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালক বাবলুর মৃত্যু, বদরখালীতে শোকের ছায়া বাউফলে ১২৪ পিচ ইয়াবাসহ মাদক কারবারি খলিল সরদার গ্রেপ্তার বাউফলে ধুলিয়া স্কুল এন্ড কলেজে শিক্ষক ও এডহক কমিটিতে অনিয়ম দূর্নীতির অভিযোগ ! নীলফামারীতে হাইড্রোলিক হর্ণবিরোধী অভিযানে ৩ যানবাহনকে জরিমানা মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার, সহযোগীদের গ্রেপ্তারের দাবি জলঢাকায় হাট ইজারা ঘিরে পে-অর্ডার ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ বরগুনার গৌরীচন্নায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত ১

চুরি ছিনতাই এবং মাদকের ভয়াবহ থাবায় বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুর জেলাধীন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মাদক চুরি ছিনতাই সহ নানাবিধ কুকর্মে অতিষ্ঠ সাধারণ জনগণ। ১৯ মার্চ রাত আনুমানিক ১:০০ টার দিকে গিলাশ্বর গ্রামের প্রবাসী মুর্শেদ এর ঘরের জানালা দিয়ে বিদেশি এন্ড্রুয়েট ফোন চুরির ঘটনা ঘটেছে। এর আগে গিলাশ্বর গ্রামে অসহায় কৃষকের গরু চুরি সহ এলাকার ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল চলাকালীন সময়ে এক গার্মেন্টস কর্মীকে আটকিয়ে মোবাইল এবং নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে।

উল্লেখ্য বরমী ইউনিয়নের কয়েকটি গ্রাম ছিটপাড়া, গিলাশ্বর, বরমী পূর্বপাড়া, ডুলিপাড়া, কাদিরাপাড়া, সাতখামাইর, মাইজপাড়া এ গ্রামগুলোতে প্রতিনিয়ত চলছে মাদক সেবন এবং রমরমা ব্যবসা। এ নিয়ে প্রতিবাদ করার মতো নেই কেউ। ৫ ই আগষ্টের পর থেকে প্রশাসনিক কাঠামো দুর্বল হওয়ায় এবং স্থানীয় কিছু নেতাকর্মীদের ছত্রছায়ায় সন্ধা থেকেই শুরু হয় মাদক সেবন এবং ক্রয়বিক্রয়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে শুনতে হয় বিভিন্ন ধরনের হুমকি ধমকি।

এ বিষয়ে স্থানীয় লোকজন এর সঙ্গে কথা বলে জানা যায়, বরমী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে মাদক চুরি ছিনতাই সহ নানাবিধ অপরাধ দিন দিন বেড়েই চলেছে। রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারে না ব্যবসায়ী এবং কৃষকেরা। তিনি আরও বলেন জননিরাপত্তায় ভুগছেন সাধারণ জনগণ।

উপরোক্ত বিষয় নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিএনপির নেতা বলেন, ৫ আগষ্টের পরে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু দালালরা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপরাধ মাদক এবং চুরি ছিনতাই সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে , দলের নাম ভাঙ্গিয়ে এ সমস্ত অপকর্ম দল কখনোই সমর্থন করে না। যে বা যাহারা এ ধরনের অপরাধ মূলক কাজে লিপ্ত রয়েছে তাদের নামের তালিকা প্রকাশিত হবে অতিদ্রুত।

তিনি আরও বলেন জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই অন্যায় এর সাথে আপোষ করেনি করবেও না। দালালদের চিহ্নিত করে অনতিবিলম্বে তাদের কে আইনের আওতায় আনা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সমাজ থেকে সকল প্রকার অন্যায় অনিয় দুর্নীতি চুরি ছিনতাই মাদক সহ সকল প্রকার অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং জনসচেতনতা বাড়াতে হবে। তাহলেই সকল প্রকার অপরাধ দমন করতে সক্ষম হবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved