1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Title :
মিরপুর-১ নাম্বার আনসার ক্যাম্প শিক্ষা ভবনের পাশের সরকারি কোয়ার্টারের লিফট ছিড়ে পড়ে ৬ জন গুরুতর আহত! শীর্ষ সন্ত্রাসী অথবা ১০ খুনের আসামি রুপে সাংবাদিককে দু হাতে হাতকরা পড়িয়ে বরগুনায় গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা! জামালপুরে ভূমিদস্যু ও ক্যাসিনো মাফিয়া অংকুরের ত্রাস: জালিয়াতি ও দাপটে ৪০ লক্ষ টাকার জমি দখলের চক্রান্ত! জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ বাউফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পেছনে প্রশাসনের নিম্নস্তরের কর্মকর্তারাই দায়ী- এমপি ড. মাসুদ জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬ মাদক বিরোধী অভিযানে ১৩৫ লিটার চোলাই মদ ও গাঁজা সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক আদালত পরিদর্শন করলেন হাইকোর্টের দুই বিচারপতি! ডিমলায় ভারতীয় পণ্য জব্দ, পালিয়ে গেল চোরাকারবারিরা! শ্রীপুরে গরুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ!

মিরপুর রিপোর্টার্স ক্লাব-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩৯২ Time View

মিরপুর প্রতিনিধি :

রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “মিরপুর রিপোর্টার্স ক্লাব” -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ রবিবার ক্লাব মিলনায়তনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি ও দৈনিক আমার প্রণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, অন্যান্য সাংবাদিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক- প্রকাশকগণ,সিনিয়র সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আগত অতিথিরা সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,ঐক্য একটি সমাজ উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সাংবাদিক পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, এই পেশায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধাতা পেশার সাথে যুক্তদের উন্নতি এবং নানা প্রতিকূলতা জয় করতে নিয়ামক হিসেবে কাজ করবে। তঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, “মিরপুর রিপোর্টার্স ক্লাব” সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সাংবাদিক ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে সফল ভাবে এগিয়ে যাবে। পরে হযরত মাওলানা লোকমান হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সকলকে সময়ের প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাউল সম্রাট কুদ্দুস বয়াতি, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, বিশিষ্ট রাজনৈতিক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী এম এ এইচ আকবর,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজাল আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ জসিমউদদীন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর,ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য গোলাম মোর্শেদ বাহার প্রমুখ।”মিরপুর রিপোর্টার্স ক্লাব”এর নবগঠিত কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিলের সঞ্চালনায় ও উপস্থিত সকলের ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved