1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
Title :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১)

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮ (আট) কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৪০ Time View

বরগুনা প্রতিনিধি:

আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন।

এরই ধারাবাহিকতায় ০৯/০৫/২০২৫খ্রিঃ তারিখ বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/সুশীল কুমার দাস, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা সদর থানাধীন, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডস্থ থেকে ধৃত আসামী ১. মোসাঃ আমেনা (৩৫), স্বামী- মন্টু মিয়া, মাতা- মোসাঃ সুরাতুন নেছা, ২. মোঃ আবু (৪৫), পিতা- হযরত আলী হাওলাদার, মাতা- ছায়াতন, উভয় সাং- লতাবাড়িয়া, ৯নং ওয়ার্ড, ৪ নং কেওড়াবুনিয়া ইউনিয়ন, থানা ও জেলা বরগুনাদ্বয় ৮(আট) কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য অনুমান ৬,৪০,০০০/- টাকা এবং আসামী মোসাঃ আমেনা এর ডান হাত থেকে গাঁজা বিক্রয়ের নগদ ৩৩,৫০০ টাকা যাহার ভিতর ১০০০ টাকার নোট ২২ টি, ৫০০ টাকার নোট ২১ টি, ২০০ টাকার নোট ১ টি, ১০০ টাকার নোট ৮টি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved