1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Title :
কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি

পাথরঘাটার রূপধন বাজারে টিসিবি পণ্যের গোডাউনে আগুন 

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১৪ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন বাজারে নূর ট্রেডার্স মোঃ গোলাম হায়দারের টিসিবি পণ্যের গোডাউনে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ গোডাউন পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

রবিবার (৮ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোডাউনে থাকা টিসিবি পন্যের চাল,ডাল,তেল, চিনি ও বীজ ধানসহ আরো অনেক কিছু পণ্য পুড়ে মুহূর্তের মধ্যে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার আধাঘন্টা পর পাথরঘাটার ফায়ার সার্ভিস এসে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও পাশে আরো দুইটি দোকান তিনের দুই অংশ পুড়ে যায়। এতে ৮ থেকে ১০ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী গোলাম হায়দার। 

নূর ট্রেডার্স এর প্রোপাইটার গোলাম হায়দার জানান, আগামী কাল কালমেঘা ইউনিয়নে টিসিবির পণ্য দেওয়ার কথা ছিলো তাই রাত দশটা পর্যন্ত টিসিবির পণ্যের প্যাকেট করে বাসায় গিয়েছি। আধা ঘন্টার মধ্যেই আমার মোবাইলে একটি ফোন আসে, সেখান থেকে বলছে দোকানে আগুন লেগেছে। আমি বাড়ি থেকে ছুটে এসে দেখছি আমার দোকান ঘরটি দাউদাউ করে জ্বলছে। চোখের সামনেই আমার সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ২০১৯ সাল থেকে আমি এই টিসিবির পণ্য দিয়ে আসছি। হঠাৎ করে কিভাবে আগুন লাগলো আমার জানা নেই। আমার পুজিটুকু দিয়েই ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করছি তাও আগুনে পুড়ে গেলো। আমার সব শেষ হয়ে গেছে। বলে কান্নায় ভেঙে পড়েন গোলাম হায়দার। 

অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে পাথরঘাটা পুলিশ ও নৌ-বাহিনীর সদস্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved