1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
Title :
হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে

শ্রীপুরে এটিএম বুথে কিশোরী ধর্ষণের অভিযোগে নিরাপত্তা প্রহরী গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৭২ Time View

মো: আশরাফুল ইসলাম, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে একটি এটিএম বুথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে লিটন মিয়া (৪০) নামে এক নিরাপত্তা প্রহরীকে গ্রেপ্তার করা হয়েছে। বেশি টাকার বেতনে চাকরি জুটিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কিশোরীটিকে ডেকেছিলেন তিনি। গতকাল সোমবার রাতে শ্রীপুর পৌরসভার আনসার রোড এলাকা থেকে লিটনকে গ্রেপ্তার করা হয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।

লিটন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ডুবাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া থেকে ডাচ্‌-বাংলা ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন

শ্রীপুর থানার ওসি বলেন, ভুক্তভোগী কিশোরী একটি কারখানায় সল্প বেতনে কাজ করে। ডাচ্‌-বাংলা ব্যাংকের ওই বুথ থেকে নিয়মিত টাকা তুলত সে। সেই সুবাদে নিরাপত্তা প্রহরী লিটন মিয়ার সঙ্গে পরিচয় হয় তার। লিটন তাকে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেয়। গত রোববার সকাল ৬টার দিকে ভুক্তভোগী কিশোরী এটিএম বুথে আসে। সেখানে এলে লিটন মিয়া এটিএম বুথের ভেতরে পাশের থাই গ্লাস আটকানো কক্ষে নিয়ে তাকে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে বিষয়টি জানালে তার স্বজনেরা থানায় এসে মামলা দায়ের করেন। পুলিশ লিটনকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে। লিটন কিছুক্ষণ পরপর তাঁর অবস্থান পরিবর্তন করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পৌরসভার আনসার রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved