1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
Title :
সাবেক এমডি আব্দুছ ছালামের মদদেই বড় ঋণ জালিয়াতি হয় জনতা ব্যাংকে! বরগুনার ইরানি হত্যা মামলার রহস্য উন্মোচন, স্বামী গ্রেফতার যৌবন লুকোনো যায়, কিন্তু অস্বীকার করা যায় না! যৌতুকের দাবিতে স্বামীর হাতে খুন হলেন জনপ্রিয় উদ্যোক্তা সুমাইয়া নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলেন বাবা, ৬ মাসের কারাদণ্ড সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক! শীর্ষ ঋণখেলাপির তালিকায় রংধনু বিল্ডার্স ছাগল হত্যার বিচার দাবিতে মৃত ছাগল নিয়ে ইউএনও কার্যালয়ে গৃহবধূর অভিনব প্রতিবাদ লড়াই সংগ্রামের ১ যুগের সাক্ষী হয়েছেন রায়পুরার তরুণ শ্রমিক নেতা আলমগীর হোসেন রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বাহার ভিলাতে ঈদ আনন্দ ও শুভেচ্ছা বিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৬০৫ Time View

কাতার প্রতিনিধি : মোস্তাক আহমেদ বাপ্পি:

ঈদ হোক সবার জীবনে সুখ-শান্তি ও অনাবিল আনন্দ।
এ স্লোগান কে সামনে রেখে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম স্যার এর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে৷

৬ জুন ঈদের দিন দুপুর ২ টায় আল হেলাল বাহার ভিলাতে।

আকাশ মিডিয়া ভুবন এর আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দদের নিয়ে ঈদ আনন্দ অনুষ্ঠিত হয়৷

ই এম আকাশের পরিচালনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাতারের প্রবীণ কমিউনিটি ও হোটেল ব্যবসায়িক ব্যক্তিত্ব আবুল কালাম বাহার৷
তিনি রাষ্ট্রদূত সহ প্রবাস ও দেশের সবাই কে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানায়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম৷

আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভারতীয় কমিউনিটি নারী নেত্রী কাউছার হাসান ও আব্দুর রাজ্জাক মুসানি ৷

বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, মাহবুবা আক্তার, হাসান আহমদ, শাহিন আহমদ প্রমুখ৷

এছাড়াও বক্তব্য রাখেন ব্রাক্ষণবাড়িয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এ-র প্রধান উপদেষ্টা ও ডিবিসি সাংবাদিক আমিন বেপারী।

সংক্ষিপ্ত শুভেচ্ছা ও ঈদ মোবারক জানায় এস এ টিভি সাংবাদিক সজীব ও দৈনিক বিডি ক্রাইম টাইমস পএিকা সাংবাদিক মোস্তাক আহমেদ বাপ্পি ও মুনসুর আহমেদ প্রমুখ।

রাষ্ট্রদূত এ-র সাথে দেখা করতে কাতারের বিভিন্ন এলাকা থেকে বাহার ভিলাতে একত্রিত হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করতে পেরে কাতার প্রবাসীরা আনন্দিত ও উল্লাসিত।
এ সময় রাষ্ট্রদূত সবাইকে ঈদের শুভেচ্ছা জানায় ও প্রবাসে সবাইকে মিলেমিশে চলার আহ্বান জানান ৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved