1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

কালীগঞ্জে যুবককে হত্যার অন্যতম আসামি বাউফলে র‍‍্যাবের হাতে আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৮৫ Time View

এম জাফরান হারুন::

কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড় দিয়ে এক যুবককে হত্যা করার অন্যতম আসামি পটুয়াখালী জেলার বাউফল থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৮ পটুয়াখালী ক্যাম্প সিপিসি-১ এর হাতে আটক হয়েছে।

র‍‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সিপিসি-১ জানান, র‍‍্যাব- ৮ বরিশাল পটুয়াখালী ক্যাম্প সিপিসি-১ এর সদস্যরা মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার পরে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ নামক তিন রাস্তার মোড় থেকে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড় দিয়ে এক যুবককে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত অন্যতম পলাতক আসামি মোঃ সেলিম (৪৫), পিতা- সামসুল হক, সাং- কাশিপুর (পশ্চিম পাড়া), থানা- কালীগঞ্জ, জেলা- ঝিনাইদহ কে আটক করা হয়। পরে তাকে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, র‍‍্যাব- ৮ কর্তৃক কালীগঞ্জের অন্যতম পলাতক আসামি কে গ্রেফতার করে বাউফল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং কালীগঞ্জ থানায় আসামি কে হস্তান্তর করা হবে।

জানা যায়, গত ০২/০৪/২০২৫ ইং তারিখে নিহত আবু তালিব তার স্ত্রী সন্তান নিয়ে শ্বশুর মোঃ জবেদ আলীর বাড়িতে বেড়াতে যান। একই দিনগত রাতে একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে রুবেল হোসেন রাত ৩টার দিকে ওই গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করে। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার ছুচালো অংশ দিয়ে বুকে আঘাত করে। ঠেকাতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করা হয়। তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কালীগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত রুবেল হোসেনকে আটক করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved