1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Title :
বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ কালিয়াকৈরে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপি নেতা সাইজুদ্দিন আহমেদ: ঈদে ৫০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দোকান বরাদ্ধের নামে সমন্বয়কের চাঁদা আদায় কোনাবাড়ী বিএনপি নেতা মোহাম্মদ বাবুল হোসেন জন্মদিন উদযাপিত আয়োজনে কোনাবাড়ী থানা প্রেসক্লাব খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় পরিবারের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ ; পুলিশ বলছে মামলা হবে দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১)

চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ‎

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪২ Time View

মোঃ রিদুয়ান চৌধুরী:

চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় সামান্য বিষয়কে কেন্দ্র করে গরম পানি ঢেলে এক নারীর শরীর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত আমেনা খাতুন (৫০) কে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, ছবির মার্কেট এলাকায় চলাচলের পথের ওপর কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে একই এলাকার তালেব ও জলি আক্তার প্রতিপক্ষ আমেনা খাতুনের গায়ে গরম পানি নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষও হয়।

‎গুরুতর দগ্ধ অবস্থায় আমেনা খাতুনকে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় ভর্তি রয়েছেন।

‎আহত নারীর ছেলে মোহাম্মদ আসাদ অভিযোগ করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতি-পক্ষ আমার মায়ের শরীরে গরম পানি ঢেলে মারাত্মক ভাবে আঘাত করেছে।”

‎এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved