1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Title :
পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন মালিক সমিতির চাঁদা দাবী,প্রতিবাদে সিএনজি চালকরা! পর্যটন নগরী কুয়াকাটায় মাদকের সাম্রাজ্য: হাত বাড়ালেই মাদক ও নারী, ব্ল্যাকমেইলে আদায় হচ্ছে বিপুল অর্থ গাজীপুরে অফিস ভাঙচুরের নতুন রহস্য: নিজেকে বাঁচাতে বিভিন্ন কৌশলের অভিযোগ কোনাবাড়ী থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিরল ‘ক্যারোলি সিনড্রোমে’ আক্রান্ত নীলফামারীর সিরাতুলের বাঁচার আকুতি সাকো (এন জি ও‌) এর নির্বাহী পরিচালক জোহুরুল ‘জহুরুল’ জহির গ্রেফতার কলাপাড়ায় ইদ্রিস হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল (ফলোআপ) সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের অভিনব প্রশংসনীয় উদ্যোগ

মোবাইল চুরির অভিযোগে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে পিটুনি

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪০ Time View

ঢাকা ধামরাই প্রতিনিধি, মো: শামীম হাসান সুমন

ঢাকার ধামরাইয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে আল আমিন (১৭) নামে এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে দলবদ্ধ মারধরের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের চারিপাড়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

পিটুনির শিকার আল আমিন ওই এলাকার সাত্তার আলীর ছেলে। মারধরকারীরা হলেন- একই এলাকার কুদ্দুস, হারুন, আসলাম, শাহ আলম, সাব্বিরসহ আরও অজ্ঞাত ১০-১৫ জন।

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরের দিকে ওই এলাকার কুদ্দুসের বসতবাড়ি থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরি হয়। ফোনটি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর না পেয়ে সন্দেহের বশে আল আমিন এর বাড়িতে গিয়ে তাকে ধরে এনে গাছের সঙ্গে বেঁধে মারধর করে। একপর্যায়ে বিকেলের দিকে সে মুঠোফোন নেওয়ার বিষয়টি স্বীকার করে ও সেটি পার্শ্ববর্তী এলাকায় আরেকজনের কাছে বিক্রি করেছে বলে স্বীকার করে। পরে স্থানীয়রা সেই ক্রেতার কাছ থেকে মুঠোফোনটি উদ্ধার করে। সন্ধ্যার দিকে এলাকার গণ্যমান্যদের উপস্থিতিতে তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ওই কিশোরকে গাছের সঙ্গে বেঁধে একদল লোক তাকে মারধর করতে দেখা যায়।

পিটুনির শিকার আল আমিন জানায়, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে কুদ্দুস তার বাবাসহ কয়েকজনএসে তাকে মোবাইল নেওয়ার বিষয়টি জিজ্ঞেস করে। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে তাকে আঘাত করে। এতে সে অজ্ঞান হয়ে পড়ে। এরপর সেভাবেই তাকে টেনে কুদ্দুসের বাড়িতে নেওয়া হয়। সেখানে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে প্রায় ঘণ্টাব্যাপী তাকে সেখানে উপস্থিত লোকজনের সামনে মারধর করে। বিকেলের দিকে মোবাইলের সন্ধান দেওয়ার পর স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে তাকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের চিহ্ন দেখা যায়।

আল আমিনের মা রেখা বলেন, আমাকে গতকাল বলছিল মোবাইল নেওয়ার কথা। ওরে জিজ্ঞেস করছি, কিন্তু কিছু বলেনি। আজকে আমি কাজে গেছি, আমার ফোন নেই। কাজ থেকে খবর পাই তাকে আটকে মারছে। তখন এসে এলাকার লোকজন ধরে তাকে ছাড়িয়ে আনি। আমার ছেলে অন্যায় করছে, তাকে পুলিশে দিতো। কি অমানবিক ভাবে মারছে। আমি বিচার চাই।

এই বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন) দেবাশীষ সানা বলেন, ভিডিওটি দেখেছি। তবে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved