1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল (পর্ব -১) মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ‘ঐশী মঞ্জিল’ ঘিরে বিতর্ক: সার্ভেয়ারের চারতলা ভবনে সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বরগুনায় ভুয়া—চিকিৎসকদের তালিকায় মাহবুবুর রহমান গোবিন্দগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামসুন্নাহার রুমাকে হ*ত্যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি দেশজুড়ে মাদকের ভয়াবহ আগ্রাসন! নেশার করাল ছোবলে আসক্ত নারীরাও! আগামীকাল রবিবার ১–১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবিতে মানববন্ধন কালিয়াকৈর উপজেলা পৌর বিএনপির নেতা সাইজুদ্দিন আহমেদ: নির্যাতন পেরিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার মেয়র হিসেবে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  কলাপাড়া সাংবাদিক ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাঁদাবাজমুক্ত দেশ গড়ার প্রত্যয় তারেক পরিষদের

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৫৪০ Time View

নিজস্ব প্রতিবেদক:

সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছে জাতীয়তাবাদি তারেক পরিষদ। সোমবার বিকালে রাজধানীর পল্লবীতে তারেক পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় বক্তরা এই প্রত্যয় ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি মো. সাইদুল ইসলাম লরেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেজা জিয়ার উপদেষ্টা হাবিুর রহমান হাবিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে ৩১ দফা নিয়ে কাজ করছে এই সংগঠনটি।

তারেক পরিষদের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন র“মির সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় তারেক পরিষদের সাধারণ সম্পাদক ওয়াসিম আলম শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন মিজু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান খাঁন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাজী আবদুর রহমান (লিটন), তারেক পরিষদ দক্ষিণের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. ইউনুস মৃধা, সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন।আরও উপস্থিত ছিলেন তারেক পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. রোকনুজ্জামান (রনি)।
ভিডিও কনফারেন্সে সংগঠনের সাফল্য কামনা করে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রহমান হাবিব বলেন, ‘তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে আমাদের কাজ করতে হবে।’

তারেক পরিষদের সভাপতি সাহিদুল ইসলাম লরেন বলেন, ‘চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক তারেক পরিষদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার। ঐক্য, শিক্ষা, সততা, দেশপ্রেমকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের চিন্তা-চেতনার প্রতিফলন ঘটানোই হলো আমাদের প্রধান কাজ।’ ওয়াসিম আলম শাওন বলেন, ‘জাতীয়তাবাদী বিএনপির চেতনা কর্মীবান্ধব না হয়ে জনবান্ধব হতে হবে।’

দোয়া ও আলোচনা সভা শেষে কেট কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। এরপর সংগঠনটির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved