1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

শতাধিক এতিমদেরকে নিয়ে বরগুনায় ১৫ ই আগস্ট পালিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৩১ Time View

বরগুনা প্রতিনিধিঃ

 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ই আগস্টের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বরগুনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম মশিউর রহমান শিহাব।

রোববার (১৩ আগস্ট) দুপুরে বরগুনা ইসলামীয়া মাদ্রাসা ও থানা মসজিদ এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

হাফেজ মাওলানা আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য ও বরগুনা ১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম মশিউর রহমান শিহাব। অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করা হবে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত করা হয়।পরে দোয়া মাহফিল শেষে মাদ্রাসার এতিম শিশুদের সাথে খাবার খান তিনি।

এস এম মশিউর রহমান শিহাব বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আর্দশকে হত্যা করতে পারেনি। বাঙালি জাতি এখনো বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে বলেই প্রতিটা বাঙালির হ্নদয় বঙ্গবন্ধু জড়িয়ে আছেন।

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে যেমন বাংলাদেশের মানুষ ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন তেমনি বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

তিনি বলেন,বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচিত করতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তির কুশলিরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য বর্বরোচিত হামলার করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved