1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
Title :
সাময়িক বরখাস্ত করা হলো বিআইডব্লিউটিএ-এর সমালোচিত বন্দর পরিচালক আরিফ উদ্দিন নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, ফেসবুকে আলোচনা-সমালোচনা নিয়োগ-বদলী-কেনাকাটা সব তার হাতে: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে মহাপরিচালকের ভুমিকায় ডিএডি শামস আরমান! ৮ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার নিয়ে গৃহবধূ জিম আক্তার লাপাত্তা! আজ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

নেত্রকোনার শিক্ষার্থী আইরীন জাহানকে আরএমজি এফএনএফ – এর উদ্যোগে বই বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২০৭ Time View

নিজস্ব প্রতিবেদক:

নেত্রকোনার শিক্ষার্থী আইরীন জাহানকে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর উদ্যোগে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সকল বই সম্পুর্ন বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ঠা নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তন (টিএসসি) তে নেত্রকোনা নিবাসী রিকশাচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ও গৃহপরিচারিকা মোসাম্মত আসমা বেগম এর প্রথম কন্যা শিক্ষার্থী আইরীন জাহানকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট ৬০০০/- টাকা মূল্যমানের সকল বই সম্পুর্ন বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বর্তমানে আইরিন ঢাকায় কালাচাঁদপুর স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে মানবিক শাখায় অধ্যয়নরত। কোন প্রকার কোচিং এর সাপোর্ট ছাড়াই তার এস এস সি রেজাল্ট ছিলো জিপিএ ৩.৭৮। এই সময় তার কাছে বাংলা সাহিত্য পাঠ, উচ্চতর বাংলা ব্যাকরণ ও ভাষা রীতি, ইংরেজী ১ম ও ২য় পত্র, আইসিটি, ভূগোল ১ম ও ২য় পত্র, অর্থনীতি ১ম ও ২য় পত্র, পৌরনীতি ১ম ও ২য় পত্র, গার্হস্থ্য ১ম ও ২য় পত্র সহ সকল বোর্ড বই তুলে দেন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস্ প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন জিএসএল এর প্রধান নির্বাহী জনাব মো: শরিফুল ইসলাম খন্দকার, জনরন সোয়েটার্সের হেড অফ অপারেশনস্ জনাব মোঃ মনিরুজ্জামান, মানবসম্পদ প্রফেশনালস্ জনাব মোঃ শাহিন আলম, মাগুরা গ্রুপের প্রশাসন ও ট্রান্সপোর্টেশন প্রধান জনাব সাদ্দাম হোসেন জনি সহ বেশ কয়েকজন আরএমজি প্রফেশনালস্।

এসময় মাগুরা গ্রুপের প্রশাসন ও ট্রান্সপোর্টেশন প্রধান জনাব সাদ্দাম হোসেন জনি বলেন, “আমরা চাই আর্থিকভাবে অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে।”
জিএসএল এর প্রধান নির্বাহী জনাব মো: শরিফুল ইসলাম খন্দকার বলেন, “অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের যদি এতটুকু সাপোর্ট দেওয়া যায়, তাহলেই আমাদের এই বাংলাদেশে শিক্ষার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাবে।”
জনরন সোয়েটার্সের হেড অফ অপারেশনস্ জনাব মোঃ মনিরুজ্জামান বলেন, অস্বচ্ছল কিন্তু মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতার জন্য আমরা প্রয়োজনে বিভিন্ন স্থান থেকে পাঠ্যবই সংগ্রহ করে একটি লাইব্রেরি গঠন করবো। তারপর সেই পাঠাগার থেকে ধাপে ধাপে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া হবে।

পরিশেষে বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস প্রফেশনাল’স এফএনএফ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক জনাব মোঃ সজিবুল ইসলাম জানান, পূর্বের ন্যায় সব সময়ই সামাজিক কার্যক্রমে মানুষের পাশে থাকতে *বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশন* বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved