1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Title :
শাহ্ আলীতে সাড়ে তিন কেজি গাঁজাসহ মৎস্যজীবী দলের নেতা গ্রেফতার! সাড়ে তিন কেজি গাঁজা সহ মৎসজীবী দলের নেতা গ্রেফতার! কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ৯ম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ, বিচার দাবি পরিবারের জাতিসংঘের ৮১ তম আসরে মোবাইল সাংবাদিকতা বাউফলে দুটি গরু জবাই করে মাথা ফেলে রেখে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা! সরকারি চাকরি পেয়ে স্বামীকে তালাক দিলেন চাঁদপুরের জান্নাতুল ফেরদৌস! পটুয়াখালীতে মডেল মসজিদের ইমাম ও খাদেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা, তদন্তে প্রমাণ না পাওয়ায় বাদী গ্রেপ্তার পেশাগত উৎকর্ষ এবং সাফল্যের স্বীকৃতি হিসেবে “রাষ্ট্রপতির পুলিশ পদক” ২০২৫( পিপিএম – সেবা) ভূষিত হয়েছেন রকিবুল আক্তার পুলিশ সুপার, পিবিআই, গাজীপুর বিমানের শৌচাগার থেকে ৬ কেজি ওজনের ৫০ টি স্বর্নের বার উদ্ধার! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের স্থানীয় প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমালেও চরম ভোগান্তিতে এলাকাবাসী!

নীলফামারী প্রেসক্লাব নির্বাচনে সভাপতি দায়িত্ব পেলেন এ.বি.এম.মঞ্জুরুল আলম সিয়াম, নুর আলম সাধারণ সম্পাদক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৭ Time View

মোঃ রেজাউল ইসলাম লিটন নীলফামারী জেলা প্রতিনিধি:

উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে পালিত হয়েছে নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচনে মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি এ.বি এম মঞ্জুরুল আলম সিয়াম সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন এর নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম সাধারণ সম্পাদক বিজয়ী নির্বাচিত হয়েছেন।

শনিবার নীলফামারী প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২১টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। ৩৯টি ভোটের মধ্যে সভাপতি পদে ২৬টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হন এবিএম মঞ্জুরুল আলম সিয়াম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শীষ রহমান পেয়েছেন ১২টি ভোট। অপর দিকে, সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)’র নীলফামারী জেলা প্রতিনিধি নুর আলম ২১টি ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি, এটিএন বাংলা ও এটিএন নিউজ’র নীলফামারী জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন পেয়েছেন ১৭টি ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুভাস বিশ্বাস ও আব্দুর রশিদ শাহ বিজয়ী নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক পদে ২২ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ এর নীলফামারী জেলা প্রতিনিধি রাজীব চৌধুরী রাজু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন দেনিক শিক্ষা অনলাইনের নীলফামারী জেলা প্রতিনিধি একরামুল হক লাবু।

তিনি পেয়েছেন ১৬ ভোট। এছাড়াও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নাসির উদ্দিন শাহ, অর্থ সম্পাদক পদে এম আবুল হোসেন শাহ এবং নির্বাহী সদস্য পদে মোস্তফা আবিদ, কাজী মাহবুবুল হক দোদুল, তৈয়ব আলী সরকার, নুর আলম সিদ্দিকী দুলাল, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান সৈতক ও নুরে আলম বাবু বিজয়ী হয়েছেন।

সভ-সভাপতি পদে বিজয়ী নির্বাচিত হয়েছেন আতিয়ার রহমান বাড্ডা, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ, আনোয়ারুল আলম প্রধান এবং হামিদুল্লাহ সরকার। এছাড়াও ক্রীড়া সম্পাদক পদে মোশারফ হোসেন, সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনিরুল হাসান শাহ আপেল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে আলিফ নুরা রীনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নির্বাচিত হয়েছেন। ভোট গণনার পর এ ফলাফল ঘোষণা করেন নির্বাচনী বোর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved