1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Title :
স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন হাইতি কে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের শীর্ষে ব্রাজিল! উত্তরা জোন ৯/১১ ফুটবল ম্যাচ ও জ্যৈষ্ঠের ফল উৎসব ২০২৬ অনুষ্ঠিত স্বামী ও মেয়েকে বেআইনি ভাবে মারধরের অভিযোগ উঠেছে স্ত্রী রুপা, ভূমিদস্যু মেহেদী ও ফাঁড়ির ইনচার্জ ইমরানের বিরুদ্ধে (পর্ব-১) বাউফলে সেই সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনার মামলায় তিন কিশোর সন্ত্রাসীকে কারাগারে প্রেরণ সরকারি উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ ১০ বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হওয়া ফজলুর রহমান ফিরতে চায় স্বাভাবিক জীবনে

গাজীপুরের শ্রীপুরে বিদেশি মাদক জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ২২৩ Time View

মোঃ আশরাফুল ইসলাম
শ্রীপুর গাজীপুর,

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নবী হোসেন নামের এক ব্যক্তির
৫তলা বাড়ির দ্বিতীয় তলায় সুকৌশলে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল লুকিয়ে রেখে বিক্রি করা হতো। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮৭ বোতল বিদেশি মদ। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমে এসব তথ্য জানায় গাজীপুরের সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন খান। এসময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল উপস্থিত ছিলেন। থানা কম্পাউন্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরআগে শনিবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। এই ঘটনায় শ্রীপুর থানায় রোববার মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন নবী হুসেনের বাড়ির দ্বিতীয় তলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য রেখে বিক্রি করা হয়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গাজীপুরের সহকারী পুলিশ সুপার ( কালিয়াকৈর সার্কেল) মোঃ আফজাল হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল সহ পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। তারা সেখানে গিয়ে দেখেন ভবনটির দ্বিতীয় তলায় নবী হোসেনের থাকার ঘরে ৭টি কার্টুন বাক্সের ভেতর মাদকদ্রব্য রাখা। বাক্সগুলোর প্রত্যেকটির ভেতরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদের বোতল পাওয়া যায়। তারা খোঁজ নিয়ে জেনেছেন, সেখান থেকে আশপাশের বিভিন্ন এলাকায় মদগুলো বিক্রি করা হচ্ছিল। জব্দ করা ৮৭ বোতলে মদের পরিমাণ প্রায় ৬০ লিটার। যার বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা। তবে, অভিযানের সময় কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে এই ঘটনায় নবী হোসেন ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা হয়েছে।

 

গাজীপুরের সহকারী পুলিশ সুপার ( কালিয়াকৈর সার্কেল) মো. আফজাল হোসেন বলেন, পুলিশের উপস্থিতিতে টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেছে। আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved