1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
Title :
আমতলীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মায়ের সম্পত্তির জন্য বাবা-বোনকে গাছের সঙ্গে বেঁধে রেখে মাকে তুলে নিয়ে গেলো ছেলে, থানায় কাঁদলেন বৃদ্ধ বাবা! আমতলীতে ‘অর্ধশতাধিক’ নেতা-কর্মী নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল! ছাগল চুরির মামলা করায়,বাদীকে পিটিয়ে আহত করার অভিযোগ! আমতলীতে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের সাবেক সভাপতি গ্রেফতার! ভাগ্যে থাকলে, দলের মনোনয়ন পাবো,দল যাকে সমর্থন দেবে, তার সাথে কাজ করব! ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বাউফলে হুমকি দিয়ে চাষকৃত জমি জবরদখল করায় ভূমি অপরাধ আইনে মামলা, আসামি ২৬, অজ্ঞাত ৪০/৫০ জন  কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন,সভাপতি মোহাম্মদ আল আমিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক

করোনা ভাইরাস: ভারতে শুধু মহারাষ্ট্রেই মৃত্যু ৪০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪০০ Time View

করোনা ভাইরাস মহামারিতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৯১৮ জন মারা গেছেন।

দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই মারা গেছেন ৪০ হাজার ৪০ জন। প্রদেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০৮ জনের।

রোববার (১১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৭৪ হাজার ৩৮৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯ হাজার ১৫৪ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৪০ হাজার ৪০ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ১৮৭ জন, কর্ণাটকে ৯ হাজার ৮৯১ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ৩৫৩ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ১৯৪ জন, দিল্লিতে ৫ হাজার ৭৪০ জন এবং পশ্চিমবঙ্গে ৫ হাজার ৫৬৩ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved