1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Title :
আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বোঝা , অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক! নরসিংদীতে পর্নোগ্রাফি কনটেন্ট বানিয়ে প্রতিমাসে ১০০ কোটি টাকা লেনদেন! যুবক গ্রেফতার নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমিতির নির্বাচন, নেতৃত্বের লড়াইয়ে ১০ প্রার্থী

রিজভীর শারীরিক অবস্থা উন্নতির দিকে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৪৩১ Time View
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বুধবার দুপুরের দিকে এ তথ্য জানান।

রিজভী গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন। ফেরার সময় হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়।

রিজভী এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে রিজভী চিকিৎসাধীন।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন বলেন, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁর অবস্থা এখন উন্নতির দিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved