1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
Title :
৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার!

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান – রশীদুজ্জামান

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৯০৭ Time View

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি :

আগামী দ্বাদশ জাতীয় সাংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী রশীদুজ্জামান মোড়লের সংবর্ধনা ও মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতি পক্ষ থেকে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধায় গদাইপুর বাজারে পাইকগাছা উপজেলা নার্সারী মালিক সমিতির সভাপতি শেখ জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন ও জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী রশীদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, শেখ আনিসুর রহমান মুক্ত, চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, এ্যাড শেখ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জাহানারা বেগম, শেখ হারুন অর রশীদ হিরু, আনিছুর রহমান আনিচ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মৃণাল কান্তি বাছাড়, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী, নার্সারী মালিক সমিতির সদস্য আসাদুল ইসলাম, রাজীব গাজী, জিল্লুর রহমান, আকরামুজ্জামান, আফসার গাজী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রশীদুজ্জামান মোড়ল বলেন, বর্তমান সরকার এদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এউন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতিকে ভোট দেয়ার আহবান জানান। নৌকাকে বিজয়ী করে পঞ্চমবারের মত শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার জন্য নৌকার জন্য সকলকে কাজ করার দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved