1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
Title :
ভোগডাবুড়ী ইউনিয়নে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র,গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার ! মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা সুমনসহ গ্রেপ্তার ২ বরগুনায় ৫৮ বছরের চিনি বেগমও মাদক ব্যবসায়ী! বরগুনায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা! নামজারিতে সরকারি ফি ১,১৭০ টাকা কিন্তু ভূমি অফিসে ৭০ হাজার দাবি, দর কষাকষিতে গিয়ে ঠেকলো ২০ হাজারে ! বাসন থানায় বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদেরকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় চট্টগ্রাম ফায়ারিং রেঞ্জে ফিন্ড ফায়ারিং অনুশীলনের সময় আ/হ/ত সেনা কর্মকর্তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে নীলফামারীর একমাত্র বৌদ্ধ বিহার সংস্কারে সরকারের হস্তক্ষেপ কামনা বিহার সভাপতির সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই- আইজিপি

চলছে নির্বাচনি গণসংযোগ ভোট টানতে ব্যস্ত প্রার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৮২৬ Time View

সাজ্জাত হোসেন
কটিয়াদী,কিশোরগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচনের জন্য  সারাদেশের ৩০০ আসনে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।আচরণবিধি ভঙ্গের ভয়ে প্রকাশ্যে প্রচারের পরিবর্তে চলছে নীরব গণসংযোগ। প্রার্থী হিসেবে অবস্থান জোরদার করতে ভোটারদের পাশাপাশি বিভিন্ন মহলের সমর্থন পেতে বিরামহীন তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা। ভোট টানার কৌশল নিয়ে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

নির্বাচন আইনে প্রতীক বরাদ্দের আগে প্রকাশ্যে প্রচার চালানো যায় না। নির্বাচনের তফসিল অনুসারে ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ওই দিন থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রকাশ্যে নির্বাচনী প্রচার চালাতে পারবেন প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা। আর নির্বাচন হবে ৭ জানুয়ারি। কিন্তু প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেই বিভিন্ন কৌশলে প্রচার শুরু করে দিয়েছেন।

 তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করছেন সাবেক এমপি এ্যাড: সোহরাব উদ্দিন।

৫ই ডিসেম্বর মঙ্গলবার কটিয়াদী পৌরসভার মেয়র সহ শত শত নেতাকর্মী নিয়ে কটিয়াদী পৌরসভা থেকে গণসংযোগ শুরু করে কটিয়াদী বাজারে বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে পৌর এলাকা বোয়ালিয়া মোড়ে এসে গণসংযোগটি শেষ হয়। এ ছাড়াও ঘনিষ্ঠজনদের মাধ্যমে বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে কৌশলে প্রচার চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved