1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
Title :
ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের পুলিশ-জনতার যৌথ সভা, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্স! বাউফলে তৃতীয় স্ত্রী ফারজানার ঘরের ইট আর মরদেহে বাধা ইটের মিল, তাহলে কি খুনি ফারজানা?  গলাচিপায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণঅধিকার পরিষদ নেতা সাবেক ইউপি সদস্য আটক মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই: সচিব নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে ইলিশ মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন বরগুনার জেলেদের নীলফামারীর নটখানায় স্পিড ব্রেকারের দাবি, দুর্ঘটনার ঝুঁকিতে রোগী ও পথচারীরা আমতলীতে ৪’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার! গাজীপুর কোনাবাড়িতে ফিটিং বাজদের হাতে হেনস্থা ও অপপ্রচার শিকার হন সাংবাদিকরা

নীলফামারীতে জেলা ইজতেমার আখেরি মোনাজাত আগামীকাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪২ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার ঐতিহাসিক দারোয়ানি টেক্সটাইল মাঠে তাবলিগ জামাতের উদ্যোগে এ ইজতেমা শুরু হয়। আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ধর্মীয় এ মহাসমাবেশ।

ইজতেমায় অংশ নিতে নীলফামারীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা দারোয়ানি টেক্সটাইল মাঠে সমবেত হচ্ছেন। আয়োজকদের প্রত্যাশা, আখেরি মোনাজাতে আশপাশের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতি ঘটবে।

তিন দিনব্যাপী এ ইজতেমায় ধর্মীয় বয়ান, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, নফল নামাজসহ বিভিন্ন ইবাদত-বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। ইজতেমাকে কেন্দ্র করে মাঠজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

আয়োজক সূত্রে জানা গেছে, মুসল্লিদের থাকা-খাওয়া, অজু-গোসল, বিশুদ্ধ পানির সরবরাহ ও যাতায়াতের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। ইজতেমার পরিবেশ সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কথাও জানিয়েছেন আয়োজকেরা।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ইজতেমার মূল প্যান্ডেল ও আশপাশের এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের ধারণক্ষমতা রয়েছে। তবে শনিবারের আখেরি মোনাজাতে নীলফামারীসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মুসল্লির সমাগম হতে পারে বলে আশা করছেন তাঁরা।

আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হবে।

আখেরি মোনাজাতকে ঘিরে শেষ দিনের প্রস্তুতি ও মুসল্লিদের আগমনে দারোয়ানি টেক্সটাইল মাঠে ধর্মীয় আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved