1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
Title :
আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন

নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৪৩৬ Time View

বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের ওপর দোষ চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন ‘বিআরটিসির’ উদ্যোগে গাবতলী ট্রেনিং সেন্টার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

সরকার বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, সরকার নয়, বিএনপি নিজেদের অপরাজনীতির জন্যই দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে।

বিএনপি নির্বাচনে অংশ নেয় লোক দেখাতে, তারা ভোটের দিন কেন্দ্রে আসে না, এতে বিএনপি ভোটারদের আস্থা হারিয়ে ফেলছে এবং আন্দোলনের ডাক দিয়ে নেতারা ঘরে বসে থাকাও তাদের ওপর কর্মীরা আস্থা হারিয়ে ফেলছে।

তিনি বলেন, সরকার বিরাজনীতিকরণে বিশ্বাসী নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে বিরোধীদলগুলোর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করে সরকার। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নির্বাচনী প্রক্রিয়াকে ভয় পায়। নির্বাচনে অংশ নেয়ার আগেই তারা হেরে যায়, তাদের রাজনৈতিক আত্মবিশ্বাস এখন তলানিতে ঠেকেছে।

বিএনপি নেতাদের পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের কী ভূমিকা তা জানতে আওয়ামীলীগের অতীত ভূমিকা দেখুন, তখন নিজেদের ব্যর্থতা চিহ্নিত করতে সহজ হবে।

সেতুমন্ত্রী বলেন, দেশে নারী গাড়িচালকের চাহিদা দিন দিন বাড়ছে, তাই বিআরটিসির নারী বাস সার্ভিস, স্কুল বাস সার্ভিসে শতভাগ নারী চালক ও সহকারীদের সম্পৃক্ত করা জরুরি। সেবার মান, দক্ষতা ও ব্যবস্থাপনা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ালে এবং স্বচ্ছতা নিশ্চিত করা গেলে বিআরটিসিকে লাভজনক করা সম্ভব। সরকার বিআরটিসিকে একটি জনবান্ধব ও সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।

সংশ্লিষ্ট সবার আন্তরিক চেষ্টায় বিআরটিসি অবশ্যই লাভের ধারায় ফিরবেন বলে আশা করা যায় বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved