1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
মায়ের প রকী য়া প্রেমিককে জনসমক্ষে হ ত্যা করলো ছেলে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি পোরশায় পারিবারিক সহিংসতায় গৃহবধূ নিহত, স্বামী গ্রেফতার বাউফলে তরমুজ ক্ষেতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ৩ শ্রীপুর রেঞ্জে দুর্নীতি ও বন উজাড়ের অভিযোগ রেঞ্জ কর্মকর্তা মোখলেসের বিরুদ্ধে দুদকের প্রতিবেদন, এক বছরেও হয়নি ব্যবস্থা!! নওগাঁ পোরশা উপজেলাঃ শিশুদের প্রাণঘাতী হাম রোগে উদ্বেগ, চিকিৎসা সংকট ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে দুর্ভোগ বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি

মহাসড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে,হাইওয়ে পুলিশ প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ৪৩৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

অদ্য ১৩ জুলাই ২০২৩ দিনব্যাপী হাইওয়ে পুলিশ এর মাসিক অপরাধ (জুন/২০২৩) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজি জনাব মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ টায় এপিবিএন হেডকোর্য়ার্টাসের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই ডিআইজি (পশ্চিম) ও অতিরিক্ত দায়িত্ব (অপারেশন অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট) জনাব মো: মোজাম্মেল হক, বিপিএম-বার, পিপিএম-সেবা জুন ২০২৩ ও মে ২০২৩ এবং পূর্ববর্তী বছরের জুন ২০২২ হাইওয়ে পুলিশের খাতওয়ারী ট্র‍্যাফিক সংক্রান্ত অপরাধের তুলনামূলক চিত্র উপস্থাপন করেন।

অপরাধ সভায় হাইওয়ে পুলিশ প্রধান, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মহাসড়কে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। এছাড়াও তিনি মহাসড়কে সকল প্রকার অনিয়ম বন্ধে কঠোর নির্দেশনা দেওয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের আইনগত সেবা প্রদানসহ যথাযথ মর্যাদা প্রদানের জন্য সকলকে অনুরোধ করেন।

সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল এএসপি ও থানা/ফাঁড়ির সেকেন্ড অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved