1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Title :
কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ

রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৮১ Time View

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

পবিত্র রমজান উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌর যুবদলের উদ্যোগে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ডে পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবিরের নির্দেশনায় এ ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরমান মোল্লা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা। এ সময় তারা পথচারী, শ্রমজীবী মানুষ ও বিভিন্ন পরিবহনের চালকদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের ৪নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম মোল্লা, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য রোমান মোল্লা, আহ্বায়ক সদস্য জাহিদুল ইসলাম, যুবদল ৩নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, তারাবো পৌর জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক বশির আহমেদ, যুবদল নেতা রমজান ভূঁইয়া এবং ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, রমজানের সংযম ও সহমর্মিতার চেতনা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved