1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
Title :
পা হারিয়েও মেলেনি চিকিৎসার সহযোগিতা! ক্ষোভে জলঢাকায় যাত্রীবাহী বাস আটক যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক  প্রধানমন্ত্রী তারেক রহমান এর হাতে খড়ির শিক্ষক বরগুনার পাথরঘাটায় বাউফলে সেই সন্তানের স্বীকৃতির দাবিতে মা নিপার অনশন, ডিএনএ টেস্টে কবির হাওলাদারই বাবা! সরকার রাষ্ট্র চালাতে অযোগ্যতার প্রমাণ দিচ্ছে, কাজের কাজ হচ্ছে না, জামায়াত – এনসিপি মুখে মুখে একটি সরকারের বিদেশনির্ভর ভাবনা, চীন সফরও জাপান সফরের প্রতিশ্রুতি, তোলা দুধে কি পোলা বাঁচে ? আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ!

যৌতুকের দাবিতে গৃহবধূর হাত-পায়ের রগ কেটে নির্যাতন সহ হত্যা চেষ্টা: পলাতক প্রধান অভিযুক্ত শাকিল ফকির আটক 

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ Time View

এম জাফরান হারুন::

যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন করে হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম ও হত্যা চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান অভিযুক্ত মোঃ শাকিল ফকির (৩০) কে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৮ ও এসআরবি-২ এর যৌথ আভিযানিক দল। 

বুধবার (০৪ নভেম্বর-২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে অংশ নেয় এসআরবি-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং এসআরবি-২, সিপিসি-২, বসিলা ক্যাম্পের আভিযানিক দল। 

গ্রেফতারকৃত শাকিল ফকির পটুয়াখালী জেলার দুমকি থানাধীন মুরাদিয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম রফিক ফকির। তিনি পটুয়াখালী সদর থানায় দায়ের করা যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, হাত-পায়ের রগ কেটে গুরুতর জখম এবং হত্যা চেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান অভিযুক্ত। 

মামলার এজাহারের বিবরণে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিমের সঙ্গে অভিযুক্ত শাকিল ফকিরের বিয়ে হয়। তাদের সংসারে দুটি সন্তান রয়েছে। অভিযুক্ত ঢাকায় বসবাস করতেন। সম্প্রতি তিনি ব্যবসা করার কথা বলে অন্যান্য অভিযুক্তদের প্ররোচনায় ভিকটিমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। 

ঘটনার দিন অভিযুক্ত সহ অন্যান্য আসামিরা পূর্বপরিকল্পিতভাবে একত্রিত হয়ে ভিকটিমের বাবার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। ভিকটিম যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে শয়নকক্ষে থাকা বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন। এতে ভিকটিমের পায়ের রগ কেটে যায় এবং হাতের একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। 

পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করেন। 

গ্রেফতারকৃত অভিযুক্ত শাকিল ফকিরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved