1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
Title :
কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ

কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

আরিফ সিকদার, কলাপাড়া প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ’রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন সভাকক্ষ পায়রায় এক আলোচনা সভা অসুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৬ নং মহিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপার ভাইজার আলহাজ্ব মনিরুজ্জামান, খামারী উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যে বলেন, প্রাণিসম্পদ শুধু আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে না। এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতেও সরকার কাজ করে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থ বছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানিতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং ২০২৬ সালের মার্চ থেকে আগষ্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে দেশের প্রাণি খাত।

এসময় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি প্রাণিসম্পদ হাসপাতালের সেবা গ্রহণকারীগণ ও বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved