1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
Title :
নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট নীলফামারীতে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনসের শ্রমিকদের আন্দোলন, তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা পাইকগাছার গদাইপুর ইউপির ৩নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড শুমারী উদ্বোধন করলেন আবুল হোসেন নীলফামারীর ডোমারে পরকীয়ার অভিযোগে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল আমতলীতে ৮ বছরেও চোখের জল শুকায়নি,ছেলে হত্যার বিচার চেয়ে অঝড়ে কাদলেন মা! ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা

নীলফামারীতে নববধূর মরদেহ উদ্ধার, ঘরে মিলল বাবার উদ্দেশ্যে লেখা চিরকুট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৩৫ Time View

তপন দাস, নীলফামারী:

নীলফামারী সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মিল্লি বেগম (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) সকালে কচুকাটা ইউনিয়নের দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ, যেখানে স্বামীর সঙ্গে মনোমালিন্য ও অভিমানের কথা উঠে এসেছে।

নিহত মিল্লি বেগম টুপামারী ইউনিয়নের কামারপাড়া এলাকার মানিকের মেয়ে। প্রায় চার মাস আগে দক্ষিণ দোনদরী হালোয়াপাড়া এলাকার মো. হামিম হোসাইনের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত কয়েক দিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। বুধবার সকালে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে হামিম বাড়ি থেকে কাজে বেরিয়ে গেলে নিজ ঘরে মিল্লি বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় ঘর থেকে বাবার উদ্দেশ্যে লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে বাবার কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি স্বামীর সঙ্গে মনোমালিন্য, অভিমান ও মানসিক কষ্টের কথা লিখেছেন মিল্লি। মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার কথা উল্লেখ করার পাশাপাশি ময়নাতদন্ত না করার অনুরোধও জানিয়েছেন তিনি।

চিরকুটে বাবার উদ্দেশ্যে মিল্লি লেখেন, “আব্বু আমাকে মাফ করে দিও, আমি আর পারলাম না। মনকে অনেক সান্ত্বনা দিলাম, কিন্তু পারলাম না। চলে গেলাম। আজ সকালে ওর সামনে গেছিলাম, ও আমাকে ওর চোখের সামনে থেকে সরতে বলেছে। তাই একেবারে সরে এলাম। আর কোনো দিন ওর সামনে আসবো না।”

এ ছাড়া স্বামী হামিমকে উদ্দেশ্য করে চিরকুটে লেখা ছিল, “হামিম তুমি ভালো থেকো, নতুন একটা আনতে চাইছো, তাকে নিয়ে সুখে থেকো।” বাবার কাছে শেষ ইচ্ছা হিসেবে মরদেহ বাড়িতে নিয়ে দাফন করার অনুরোধও জানিয়েছেন তিনি।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved