1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Title :
বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয়  আমতলীতে মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ দুই গরু জবাই, জানতেন প্রাণিসম্পদ কর্মকর্তা,মাংস জব্দ, কসাইকে জরিমানা! কৃষকদের অংশগ্রহণে সারা বাংলা সোসাইটির নবান্ন উৎসব, ফিরছে গ্রামবাংলার ঐতিহ্য সড়কে মৃত্যুর মিছিল, তারাগঞ্জে দুইজনসহ একদিনে প্রাণ গেল নীলফামারীর ৪ জনের! ভয়াল ঘূর্ণিঝড় সিডরের স্মৃতি আজও কাঁদায় উপকূলের মানুষ সিংড়া থানার কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা দাবি এলাকাবাসীর আমতলীর চাওড়া ইউনিয়নে নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার! ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা তালতলীতে জলবায়ু ন্যায্যতা নিশ্চিতে ঋণ নয়, অনুদান দাও বাউফলে কাটা হাত-পা উদ্ধারের পর অবশেষে মিলল কাটা মাথাসহ খণ্ডিত মরদেহ, নারীসহ গ্রেপ্তার- ২, রহস্য উদঘাটন

বাউফলে প্রধান শিক্ষিকার বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ, শিক্ষিকার দাবি উন্নয়ন কাজে ব্যয় 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ১৭ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার মধ্য মদনপুরা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এবিষয়ে ছাত্র/ছাত্রীদের অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গের পক্ষ থেকে প্রায় ১৪৪ জনের মতো লোকের স্বাক্ষরিত লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট সরকারি দপ্তর সহ বিভিন্ন সরকারি দপ্তরে। এতে প্রধান শিক্ষিকার দাবি করেছেন যে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ বা কোনো প্রকার সেচ্ছাচারিতা করা হয়নি বা করা হয় না। বরং বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হয়েছে। 

ছাত্র/ছাত্রীদের অভিভাবক ও এলাকার ব্যক্তিবর্গের পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার পদ থেকে অপসারণ করে বিদ্যালয়কে রক্ষা ও শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মর্জি জানিয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারীতায় বিদ্যালয়টি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। তিনি প্রতিদিন বিদ্যালয়ে দেরিতে আসেন। আবার ছুটির আগেই বাড়ি চলে যান। মাঝে মাঝে অফিসের কাজের কথা বলে বিদ্যালয়ে না এসে পরে বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তিনি বিদ্যালয়ের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন। ছাত্র/ছাত্রীদের নিকট হতে আদায়কৃত টাকা নিয়মিত ব্যাংক হিসাবে জমা না করে ব্যক্তিগত ভাবে রাখেন। দীর্ঘদিন যাবৎ আদায়কৃত টাকার কোনো রশিদ জমা দেওয়া হয় না। বাছনিক পরীক্ষার সকল বিষয়ে ফেল করা ছাত্র/ছাত্রীদের নিকট হতে আট হাজার থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত নিয়ে ফরম ফিলাপ করেন। যাহার একটা অংশ তিনি নিজে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে। 

আরও জানা যায়, জেলা পরিষদ পটুয়াখালী হতে ২০২৪-২০২৫ অর্থ বছরে বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ উত্তোলন করেন। আরও দুই লক্ষ টাকা পাঠাগারের জন্য জেলা পরিষদ পটুয়াখালী হতে একই সালের অর্থ বছরে বরাদ্দ উত্তোলন করেন। কিন্তু ওই বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য গত ২০২১-২০২২ অর্থ বছরে জেলা পরিষদ পটুয়াখালী হতে দশ লক্ষ টাকা বরাদ্দকৃত উত্তোলন করে নির্মাণ করা হয়। সেই বাউন্ডারি ওয়ালে ভূয়া নেমপ্লেটে দুই লক্ষ টাকা লিখে বসিয়ে টাকা আত্মসাৎ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এদিকে বিদ্যালয়ের পুরাতন আসবাবপত্র নতুন দেখিয়ে ভূয়া ভাউচার করেন। যাহার একটি প্রমাণ ২০২১ সালের পরীক্ষার্থীদের দেয়া টেবিলের ওপর জেলা পরিষদ পটুয়াখালীর সৌজন্য লিখে ও পুরাতন আসবাবপত্র নতুন দেখিয়ে ভূয়া ভাউচার করে ওই দুই লক্ষ টাকা সহ চার লক্ষ টাকা আত্মসাৎ করেন। 

অভিযোগে আরও লেখা রয়েছে যে ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির ছাত্র/ছাত্রীদের নিকট হতে নির্ধারিত টাকার চাইতে অতিরিক্ত টাকা আদায় করে উহা হতে অর্থ আত্মসাৎ করেন। প্রতি বছর এসএসসি পরীক্ষার্থীদের নিকট ব্যবহারিক পরীক্ষার জন্য সাতশত টাকা থেকে আটশত টাকা আদায় করা হয়। যাহা হতেও তিনি অধিকাংশ টাকা আত্মসাৎ করেন। প্রবেশপত্র বিতরণের সময় টাকা নেওয়ার নিয়ম না থাকলেও প্রতি বছর এসএসসি পরীক্ষার্থীদের নিকট প্রবেশপত্র বিতরণের সময় চারশত করে টাকা নেওয়া হয়। 

অভিযোগের পক্ষে জাহাঙ্গীর হোসেন, আবুল বসার, ওবায়দুল্লাহ, এমএল কবির খান, তানিছুর রহমান গং জানান, এব্যাপারে আমরা প্রমাণ সহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু এব্যাপারে যেন নিরব ভূমিকায় রয়েছে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার। আমরা এব্যাপারে আরও পদক্ষেপ নিবো এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা কামনা করছি। 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার এবিষয়ে বলেন, আমার দ্বারা আজ পর্যন্ত বিদ্যালয়ের কোনো প্রকার অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎ বা কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়নি। তবে বরাদ্দকৃত টাকা উত্তোলন করে বাউন্ডারি ওয়াল সংস্কার করা হয়েছে এবং পাঠাগারের বিভিন্ন আসবাবপত্র, বই, সিলিং ফ্যান, কমন রুম, হলরুম, বাউন্ডারি ওয়াল ও নতুন গেট, নতুন স্ক্যানার সহ বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কেনা হয়েছে। তবে আমি এসব সিপিসি কাজের কোনো সদস্য ছিলাম না। যাহার সকল প্রমাণ আছে। যাহার বিষয়ে সবাই অবগত আছেন। যাহা বিদ্যালয়ের সভাপতি ইউএনও মহোদয় অবগত রয়েছেন। কিন্তু তারা কেন বা কি কারনে আমার পিছনে লেগেছে তা আমার জানা নেই। একটা টাকাও আমরা কেউ খাইনি, সব টাকাগুলো বিদ্যালয়ের উন্নয়ন মূলক কাজে ব্যয় করা হয়েছে। 

অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন বলেন, আসলে আমি এরকম কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে এব্যাপারে খোজখবর পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদ বলেন, বিষয়টির ব্যাপারে আমি অবগত রয়েছি। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved