1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
Title :
নবাগত পুলিশ সুপারের সাথে নীলফামারী জেলা সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ! আমতলীতে এসআইকে ছাত্রলীগ নেতার হুমকি,কল রেকর্ড ভাইরাল! গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আপন দুই বোন নিহত, আহত ১ সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বোঝা , অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক! নরসিংদীতে পর্নোগ্রাফি কনটেন্ট বানিয়ে প্রতিমাসে ১০০ কোটি টাকা লেনদেন! যুবক গ্রেফতার

আমতলীতে বসত ঘরে আগুন দেওয়ার হুমকি, ভুক্তভোগী নারীর অভিযোগ!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩৪ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে গানপাউডার দিয়ে ঘরে আগুন লাগিয়ে দেওয়া এবং পুড়িয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ভুক্তভোগী আসমা আক্তারসহ ২০ নারী সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার(১১ নভেম্বর) দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এসব অভিযোগ করেন। একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হামিদা আক্তার, আসমা আক্তার, সুমাইয়া, খাদিজা ও লিজাসহ ২০ নারী বলেন, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে ছিলেন। মেয়েরা হলেন খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি। তাঁদের দাবি, তাঁদের মা ও খালারা ইসলামী অনুশাসন মেনে চলতেন। তাঁদের মামা সামসুল হক খলিফা ভূমি অফিসে চাকরি করার সুযোগে চার বোনকে ওয়ারিশ থেকে বঞ্চিত করে বাবা আমিরুদ্দিন খলিফার ২ একর ৪৮ শতাংশ জমি নিজের নামে ভুয়া রেকর্ড করে নেন। গত ৩০ বছর ধরে তিনি একাই ওই জমি ভোগদখল করে আসছিলেন।

লিখিত বক্তব্যে তাঁরা আরও বলেন, বিভিন্ন সময়ে ওই জমির অংশ দাবি করলেও সামসুল হক খলিফা তাঁদের সঙ্গে টালবাহানা করেন। এরই মধ্যে তাঁদের মামা ও তিন খালা মারা যান। মামার ওয়ারিশদের কাছে জমির অংশ চাইলে তাঁরা দিতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে তাঁদের খালা জয়নব বিবি ২০১৬ সালে বরগুনা জেলা জজ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলার বাদী জয়নব বিবি মারা যাওয়ার পরও মামলাটি চলমান থাকে। চলতি বছরের ৫ অক্টোবর ওই মামলায় তাঁদের পক্ষে রায় হয় বলে দাবি করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে নারীরা জানান, আদালতের রায় পাওয়ার পর গত শুক্রবার তাঁরা ওই জমিতে ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ মাসুদ রানা, আবু জাফর, সাইফু, সানাউল্লাহ ও আফরোজা খানম পারুলসহ তাঁদের লোকজন নানাভাবে হয়রানি করছেন। তাঁরা গানপাউডার দিয়ে ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

তাঁরা আরও বলেন, শিশু-সন্তানদের নিয়ে ওই ঘরে বসবাস করছেন তাঁরা। মাসুদ রানা ওই জমির কোনো ওয়ারিশ না হলেও আফরোজা খানম পারুলের পক্ষ নিয়ে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। অভিযুক্তদের ভয়ে তাঁরা ঘর থেকে বের হতেও সাহস পাচ্ছেন না। এ ছাড়া নিজেদের জমিতে ঘর নির্মাণ করায় ক্ষুব্ধ হয়ে আফরোজা খানম পারুল তাঁদের হয়রানি করতে ভূমি প্রতিরোধ আইনে মিথ্যা মামলা করেছেন বলেও অভিযোগ করেন তাঁরা। দ্রুত মাসুদ রানা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংবাদ সম্মেলনে উপস্থিত নারীরা।

সংবাদ সম্মেলনে সুমাইয়া নামের এক নারী অভিযোগ করে বলেন, রাস্তায় দেখা হলেই মাসুদ রানা তাঁকে নানাভাবে কটূক্তি করেন। বেশি বাড়াবাড়ি করলে তাঁর সন্তানকে অপহরণ করা হবে বলেও হুমকি দিয়েছেন। এ ঘটনায় তিনি নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘আমি ওই জমির কোনো ওয়ারিশ নই। আমি কেন তাঁদের হয়রানি করতে যাব? আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, এ ঘটনায় আদালতের আদেশে থানায় একটি মামলা তদন্তাধীন রয়েছে। তবে হুমকির বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জান্নাতি আক্তার, লামিয়া, রানী বেগম, আবুল বাশার, মো. সাইফুল ইসলাম, মো. খোকন ও ফারুক হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved