1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Title :
সংবাদ প্রকাশের উদ্যোগ নিতেই সাংবাদিক জিয়াউদ্দীনকে হত্যার হুমকি! রিপোর্টার্স ইউনিটির নিন্দা নীলফামারীর নতুন পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএমের যোগদান ও দায়িত্ব গ্রহণ অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা জানালা দিয়ে মোবাইল ছিনতাই, উদ্ধার করতে গিয়ে প্রাণ হারালেন শিক্ষক অর্থহীন সরকারের মাথায় বিশকোটি জনবলের বোঝা , অন‍্যদিকে সাগর চোরেরা সরকারের পরামর্শক! নরসিংদীতে পর্নোগ্রাফি কনটেন্ট বানিয়ে প্রতিমাসে ১০০ কোটি টাকা লেনদেন! যুবক গ্রেফতার নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৪ জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত কাঁকড়া সমিতির নির্বাচন, নেতৃত্বের লড়াইয়ে ১০ প্রার্থী নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জালাল ও কবিরের বিশাল র‍্যালি

অশ্রুসিক্ত নয়নে নীলফামারী জেলা পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারী জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন ও স্মৃতিময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সহকর্মীদের স্মৃতিচারণ, আবেগাপ্লুত বক্তব্য ও ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে নীলফামারী জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেড। বিদায়ী পুলিশ সুপারের পেশাদারিত্ব, মানবিকতা ও কর্মদক্ষতার স্মৃতিচারণ করতে গিয়ে অনেক পুলিশ সদস্যকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।
নীলফামারী জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেডে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন।
অনুষ্ঠানে উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা বিদায়ী পুলিশ সুপারের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে দায়িত্ব পালনে তাঁর আন্তরিকতা, পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি এবং সহকর্মীদের প্রতি আন্তরিক আচরণের বিভিন্ন স্মৃতি।
বক্তারা বলেন, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন একজন মানবিক, দক্ষ, মেধাবী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তিনি অত্যন্ত সুনাম ও নিষ্ঠার সঙ্গে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে স্বাভাবিক পুলিশিং কার্যক্রমের পাশাপাশি জেলার মানুষের বিভিন্ন মানবিক প্রয়োজনে যেভাবে আন্তরিকভাবে পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়।
তাঁরা আরও বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষা কিংবা অপরাধ নিয়ন্ত্রণের মধ্যেই সীমাবদ্ধ নয়; জনগণের পাশে দাঁড়ানো, মানবিক সহায়তা প্রদান এবং মানুষের আস্থা অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন তাঁর কর্ম ও মানবিক উদ্যোগের মাধ্যমে জেলা পুলিশ এবং নীলফামারীবাসীর কাছে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবেন।
বক্তব্যে বিদায়ী পুলিশ সুপারের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত কর্মকর্তারা। তাঁরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন বলেন, নীলফামারী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। দায়িত্ব গ্রহণের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নৈতিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন তিনি।
এ সময় তিনি নীলফামারী জেলার সর্বস্তরের সম্মানিত জনগণ এবং জেলা পুলিশের সকল সহকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সকলের কর্মজীবন, পরিবার ও ভবিষ্যৎ শান্তিময়, সুন্দর ও নিরাপদ হোক—এ কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে নীলফামারী জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শেষে নীলফামারী পুলিশ লাইন্স মেসে বিদায়ী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের পক্ষ থেকে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও আবেগঘন বিদায়ের মধ্য দিয়ে শেষ হয় নীলফামারী জেলা পুলিশের এই স্মৃতিময় আয়োজন। কর্মজীবনের নতুন অধ্যায়ে বিদায়ী পুলিশ সুপারের সাফল্য কামনা করেন উপস্থিত সকলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved