
মোঃ রাকিবুল ইসলাম রাসেল, বরগুনা জেলা প্রতিনিধ:
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর। এতে প্রাণ হারান অসংখ্য মানুষ। ধ্বংস হয়ে যায় হাজারো ঘরবাড়ি, ফসলি জমি ও মানুষের সাজানো সংসার। বিশেষ করে বরগুনাসহ দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় নেমে আসে ভয়াবহ বিপর্যয়।
সিডরের সেই কালরাতের স্মৃতি আজও উপকূলের মানুষের হৃদয়ে গভীর ক্ষত হয়ে আছে। স্বজন হারানোর বেদনা আর ধ্বংসযজ্ঞের স্মৃতি আজও ভুলতে পারেননি অনেকে।
১৫ নভেম্বর শুধু একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়।