1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
Title :
বরগুনায় যথাযথ সম্মান ও ভাবগাম্ভীর্যের সাথে মহান স্বাধীনতা দিবস পালন বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী ব্রাহ্মণবাড়িয়ায় তরুণ সাংবাদিকের নির্মম হত্যা: (B.C.P.C)-এর তীব্র নিন্দা ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি আইনের তোয়াক্কা করেন না মাগুরা মোহাম্মদপুর থানার ওসি নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত

বিএনপির অতর্কিত হামলায় রক্তাক্ত সরকারি বাঙলা কলেজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৫২৩ Time View

বাঙলা কলেজ প্রতিনিধি

রাজধানীর সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

গাবতলী থেকে শুরু হওয়া বিএনপির পদযাত্রা বাঙলা কলেজের সামনে পৌঁছালে আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীতে পদযাত্রা করছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে রাজধানী গাবতলী থেকে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়।সরকারি বাঙলা কলেজের সামনে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও ছাত্রলীগ
প্রত্যক্ষদর্শীরা জানান, গাবতলী থেকে বিএনপির পদযাত্রা মিরপুর বাঙলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। পদযাত্রার একটি অংশ বাঙলা কলেজ এলাকা অতিক্রম করার সময় ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ বাধে। ছাত্রলীগ নেতাকর্মীরা মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিএনপির নেতাকর্মীরা তাদের প্রতিরোধের চেষ্টা চালায়।

এক পর্যায়ে কলেজের গেটে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর ভেতর দিয়েই পদযাত্রার বাকি অংশ কলেজ এলাকা অতিক্রম করে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাঙলা কলেজের সামনে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

দুই পক্ষের উসকানিতে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved