1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
আমতলীতে ডিবির অভিযানে ৪৭০০ পিস ইয়াবাসহ শ্বশুর-শাশুড়ি গ্রেফতার, জামাই পলাতক বরগুনায় চলন্ত অটো থেকে লাফ দিয়ে বখাটের হাত থেকে বাঁচলো দ্বাদশ শ্রেণীর ছাত্রী জলঢাকায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলির সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল শিক্ষিকার; গুরুতর আহত স্বামী আমতলীতে ইসলামী আন্দোলনের নেতার বিরুদ্ধে শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ! পাইকগাছায় বিনা মূল্যে চক্ষু ক্যাম্প, চিকিৎসা পেলেন ৩৫০ জন সৈয়দপুরে একসঙ্গে তিন সন্তানের জন্ম, আনন্দে পরিবার নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার বাউফলে দুই চোরাই মহিষ সহ সংঘবদ্ধ ‘দাদা গ্রুপ চোর চক্রের’ দুই সদস্য আটক ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালীর সাফল্যে গর্বিত পরিবার ধানক্ষেতে লুকিয়েও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতা মজনু সরকারের

কলারোয়ায় ২০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল করিম আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৩৫৩ Time View

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর দিক নির্দেশনায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ক্রমেই গতি পেয়েছে মাদকবিরোধী অভিযান। পুলিশ মহাপরিদর্শকের নির্দেশনায় বর্তমানে মাদকবিরোধী অভিযানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিদিন অভিযান চলছে। মাদক কারবারিরা নতুন কৌশলে ও নতুন ধরনের মাদকদ্রব্যের কারবার শুরু করলেও কঠোর নজরদারিতে তা ধরা পড়ছে। ‘জিরো টলারেন্স’নীতিতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা জেলা পুলিশ।এর ধারাবিকতায় সাতক্ষীরা কলারোয়া সীমান্তে থানা পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক হয়েছে। আজ ২১শে জুলাই শুক্রবার উপজেলার সীমান্তবর্তী গয়ড়া বাজার থেকে আটক হওয়া এই ব্যক্তির নাম আব্দুল করিম (৫৪)।
তিনি উপজেলার গয়ড়া গ্রামের মৃত অম্বত আলির ছেলে। ফেন্সিডিল কারবারি হিসেবে এলাকায় তার পরিচিতি রয়েছে বলে জানা যায়। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান শুক্রবার ‘কলারোয়া মিডিয়া সেল’ নামের হোয়াটসআপ গ্রুপে এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে আব্দুল করিম নামের এক ব্যক্তিকে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved