1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

অবশেষে সেই নিখোঁজ হৃদয় কবিরাজের অর্ধগলিত লাশ উদ্ধার, খুনি জাফর খান সহ গ্রেফতার ৩

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৬৪ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী::

অনেক উৎকণ্ঠা ও রহস্যের জালের আবরণ ছিন্ন করে পটুয়াখালীর বাউফলে নবারুন সার্ভে ইন্সটিটিউটের চতুর্থ বর্ষে ছাত্র হৃদয় কবিরাজ (২২) এর নিখোঁজ হওয়ার ১৭দিন পরে লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে খুনের সাথে জড়িত মোঃ জাফর খানের স্বীকারোক্তি ও স্থান নির্ধারণের মাধ্যমে প্রথমে হৃদয় কবিরাজের মোটরসাইকেলটি বাউফল সদর ইউনিয়নের দাশপাড়া ৩নং ওয়ার্ডের সীমান্তবর্তী খালের ব্রিজের পাশের ডোবা থেকে উদ্ধার সহ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হৃদয় কবিরাজের গলিত লাশ ওই ব্রিজ সংলগ্ন উওর পাশে কচুরিপানার ভীতর থেকে উদ্ধার করে বাউফল থানা পুলিশ। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক জাফর জানিয়েছে যে প্রেমিকা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে হৃদয় কবিরাজকে হত্যা করা হয়।

খুনি জাফর খান (২৪), উপজেলার দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়ীয়া গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাসেম খানের ছেলে। আর নিহত হৃদয় কবিরাজ একই ইউনিয়নের দাসপাড়া গ্রামের ১নং ওয়ার্ডের বাসিন্দা হরি কবিরাজের ছেলে।

থানা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই রাত ১১টার দিকে এক বড় ভাইয়ের ফোন পেয়ে ঘর থেকে বের হলে আর বাড়ী ফিরেনি হৃদয়। পরে হৃদয় কবিরাজের বাবা হরি কবিরাজ ১৩ জুলাই নিখোঁজের ঘটনা তুলে ধরে বাউফল থানায় সাধারন ডায়েরি করেন। পুলিশ নিখোজ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলে ঘাতক জাফর নিজেকে নিরপরাধ প্রমান করে ছাড়া পেয়ে যায়।

এদিকে হৃদয় নিখোঁজ ঘটনার সাথে ঘাতক জাফরই জরিত এমন তথ্য প্রমানের ভিত্তিতে পুলিশ পুনরায় জাফরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রেমিকা সংক্রান্ত বিরোধের প্রতিশোধ নিতে হৃদয় কবিরাজ কে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করে।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, হত্যাকান্ডের সাথে জরিত জাফর খানের স্বীকারোক্তি অনুযায়ী নিখোঁজ হৃদয় কবিরাজের লাশ ও তার ব্যবহারিত মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং এঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। অধিকতর তদন্তের মাধ্যমে এ হত্যাকান্ডের সাথে আরো জরিত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved