1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
Title :
নীলফামারীতে জমিজমা বিরোধের জের ধরে মায়ের বয়সী নারীকে প্রতিবেশী পেটোয়া বাহিনীর, রট লাঠি সোটার আঘাতে হাসপাতালে কাতরাচ্ছে জনাব মোঃ নুরুল ইসলাম এমপি, মাননীয় চীফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ মহোদয়ের বরগুনা সফরে উষ্ণ অভ্যর্থনা জানান এসপি ও ডিসি রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পোরশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে টেন্ডার ছাড়াই সরকারি বই বিক্রির অভিযোগ, হাতেনাতে আটক মহিমান্বিত লাইলাতুল কদরের রাতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বরগুনায় সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি

বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণের ঘর পেলো আরও ১৯৯ জন ভূমিহীন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১৪৯৪ Time View

এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:

বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নিদের্শনায় ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) উপহার হিসেবে বাউফলে আরও ১৯৯ জন ভূমিহীন ও গৃহহীন মানুষ জমিসহ আশ্রয়ণ প্রকল্পের ঘর পেলেন।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে ৪র্থ পর্যায়ের ২য় ধাপে ২২হাজার ১০১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৯৯ জন গৃহহীন পরিবারের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ নুর নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোঃ নূর কুতূবুল আলম এ প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেন।

এসময় পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মরিয়ম আক্তার নিশু, উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ প্রশাস্ত কুমার সাহা, ওসি এটিএম আরিচুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খানসহ সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved