1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Title :
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ! যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ! কক্সবাজারে এক পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! কোন অদৃশ্য ক্ষমতার বলে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও “ভুয়া মেজর” পরিচয়ে প্রতারক পালিয়ে গেল! হুমকি-ধামকি দিয়ে নিউজ সরানোর চেষ্টা

গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কৃতিত্ত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ৩৬২ Time View

মোছাঃ শারমিন আক্তার, বগুড়া জেলা প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হওয়ায় ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১১টায় অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে কৃতিত্ত্ব অর্জনকারী দুইজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ হতে এ শুভেচ্ছা জানানো হয়।

অত্র প্রতিষ্ঠান হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সুনামের সাথে পাস করে ৩৮তম ও ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্তরা হলেন; গোহাইল ইউনিয়নের কৃতি সন্তান সুপেন চন্দ্র পাল (গাবতলী সরকারি কলেজ) এবং মো: শামীমুজ্জামান (সুপারিশ প্রাপ্ত)।

এসময় গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি মোঃ আলী ইমাম ইনোকী ও অধ্যক্ষ মোঃ মোতাহার হোসেন মুকুল ।

সহকারী শিক্ষক রবিন্দ্রনাথ শীলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ আব্দুস সোবহান, জিনাত জাহান পাতা, আব্দুল মজিদ, অভিভাবক সদস্য আক্কাস আলী, মোকছেদ আলী, ইমদাদুল হক সহ স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা মণ্ডলী ও শিক্ষার্থীরা।

পরিশেষে অত্র প্রতিষ্ঠান হতে সকল কৃতিত্ত্ব অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ ও ভবিষ্যতে আরও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করে সুনামের সহিত কৃতিত্ত্ব অর্জন করার লক্ষ্যে দোয়া প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved