1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Title :
আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে সকলের সমর্থন ও দোয়া কামনা করছেন ১১ নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আরিফুর রহমান বদলগাছীতে নাতনিকে ধর্ষণের অভিযোগে ‘দাদা’ গ্রেপ্তার, ১২ বছরের শিশুটি অন্তঃসত্ত্বা সাপের কামড়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু সরকারি গেজেটভুক্ত জমির খাজনা কাটার অভিযোগে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আহ্বান—দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাবুল হোসেন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মানিরা ইয়াসমিন কালিয়াকৈরের মাটি ও মানুষের নেতা সাইজুদ্দিন আহমেদ: গরিব-অসহায় মানুষের সেবায় নিবেদিত এক মানবিক মুখ গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ পবিত্র মাহে রমজান উপলক্ষে মিরপুর রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল নীলফামারীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নিম্নমানের লাচ্ছা সেমাই অভিযানেও থামছে না অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন

ফরিদপুরের সদরপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৬৫৩ Time View

মোঃ তরিকুল ইসলাম রুবেল,জেলা প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরের সদরপুর উপজেলার পেঁয়াজখালীতে এক গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত মেয়েটি পেঁয়াজখালী বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বড় মেয়ে রঙ্গ বলে জানা যায়। পারিবারিক সূত্র জানায় নিহত রঙ্গ এর স্বামী আবুল ওরফে হাবু তার শাশুড়ী হাসিনা বেগমকে ৫ শত টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে দিয়ে আসার অযুহাত দিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। হাসিনা বেগম স্কুল থেকে ফিরে এসে মেয়ের খোঁজ নিতে গেলে তাকে না পেয়ে সন্দেহ হয়। অনেক খোঁজাখুজি করার পর রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পেছনে টয়লেটের ট্যাংকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সদরপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত রঙ্গ এর এক আত্মীয় জানান ৭-৮ বছর আগে আবুল ওরফে হাবুর সাথে নিহত রঙ্গ এর বিয়ে হয়। তাদের ঘরে ১টি ছেলে ও ১টি মেয়ে আছে।
এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved