1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Title :
ফ্যাসিষ্টের সহযোগীরা এখন প্রাণিসম্পদ অধিদপ্তরের টেন্ডার সিন্ডিকেটের নিয়ন্ত্রক! অপরিচিত নারীর সাথে অশ্লিল ভিডিও তৈরি করে বিআইডব্লিউটিএ’র পরিচালককে ব্ল্যাকমেল করার চেষ্টা! দৈনিক বিডি ক্রাইম টাইমস কথা বলে মা, মাটি ও মানুষের পাশে থেকে অনিয়ম আর দূর্নীতির বিরুদ্ধে রাজেন্দ্রপুরের বাদিয়ারচালায় মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি! জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা ও সমন্বয় সভা অনুষ্ঠিত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবেন নেইমার- কার্লো আনচেলত্তি আজ বিশ্ব বাবা দিবস বাউফলে সড়ক নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানায় শ্রমিক সরবরাহ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৩১৪ Time View

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলা-এ নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক সরবরাহ ও ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট ও শ্রমিক সরবরাহের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল শেখ অভিযোগ করেন, তিনি, জাহাঙ্গীর সিকদার ও জনিসহ চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সালাউদ্দীন সরকারের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তাদের চারজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রনি শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে সালাউদ্দীন সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী নছ মিয়া বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নজরুল শেখ ও জাহাঙ্গীরের লোকজন অবৈধভাবে দখল করে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে কারখানার চারজন শ্রমিক আহত হয়েছেন। আহতরা হলেন— আবির ফারুক, মিরাজ, মনির হোসেন ও রনি শেখ।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved