1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ খেলাপি ঋণে বিশ্বের দরবারে প্রথম অবস্থানে বাংলাদেশ! বাউফলে হাত বাড়ালেই মিলছে যত্রতত্র মাদক, মাদক নিয়ন্ত্রণ নয় নির্মূলের দাবি সবার বিমানবন্দরে ২০ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার! জমিসংক্রান্ত বিরোধে জলঢাকায় বিষ প্রয়োগে ধানখেত ধ্বংসের অভিযোগ সাড়ে ১২ কোটি টাকার কাজে, ঢালাই শেষ হওয়ার আগেই ধ্বস! বরগুনা জেলার সরিষামুড়ী ও গৌরীচন্নার সংযোগ সেতুটি এক যুগ ধরে অকেজো, চরম ভোগান্তিতে এলাকাবাসী সৌদিতে ১৩৩ দেশের কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ী বাউফলের সন্তান জাকারিয়াকে সংবর্ধনা সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর হাতে স্কুল শিক্ষিকা খুন! আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ

আমাসুফ মৌলভীবাজার জেলা কমিটি গঠন- সভাপতি এ্যাডভোকেট জগদীশ দাশ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

বিশেষ প্রতিনিধি:

মানবাধিকার রক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মৌলভীবাজার জেলা কমিটি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (Protection for Legal & Human Rights Foundation)-এর ১৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় সহকারী পরিচালক মো. আবেদ আহমেদ এবং সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুর রউফ পাশার বিশেষ সুপারিশে ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কেন্দ্রীয় নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. জাহিদুল ইসলাম জাহিদ আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেন।

নবগঠিত কমিটিতে এ্যাডভোকেট জগদীশ দাশ সভাপতি, সাইদুল ইসলাম সবুজ কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান, সহ:সভাপতি মাজিদ রাজা, সহ:সভাপতি আকবর আলী, যুগ্ন সহসাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো:জুয়েল আহম্মদ, সহ:সাধারণ সম্পাদক শামীম আহমদ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান আখন্দ,সহ-সাংগঠনিক মো : আব্দুল খালিক,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রুকন আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: বিজয় মল্লিক, প্রচার প্রকাশনা সম্পাদক সৈয়দ ফুয়াদ হোসেন,দপ্তর সম্পাদক তপন পাল,নির্বাহী সদস্য সন্তোষ কান্তি দাস,সদস্য মো: রাসেল মিয়া দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবাধিকার সুরক্ষায় নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নবগঠিত কমিটি মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ, আইনি সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে আইনগত সহায়তা প্রদানে নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved