1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Title :
ডিবির নাম ভাঙিয়ে গাইবান্ধায় জঘন্য চাঁদাবাজি: ভুয়া পুলিশ সেজে ঘরে ঘরে হানা, অপরাধীদের রুখতে পুলিশের কঠোর হুঁশিয়ারি দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ, আটক ট্রেন নিরাপদ সড়ক চাই এর সংবাদ সম্মেলন, পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় গত ১ বছরে ৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত -৮ আহত-৪৯ বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত! শাহ আলী থানায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার! পাইকগাছায় ১৫১ দুস্থ নারী পেলেন প্রধানমন্ত্রীর শাড়ি উপহার জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাউফল মাদিনাতুল উলুম হাফেজি ক্যাডেট মাদ্রাসা চ্যাম্পিয়ন বাউফলে বিভিন্ন অপরাধ অপকর্মকারী ডালিমের সহযোগী হোসেন সিকদার গ্রেপ্তার, মূল অভিযুক্তকে আটক করার দাবি গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পোরশায় ৪০ শিক্ষার্থীর কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন, সনদসহ ৩ লাখ ৫২ হাজার টাকা ভাতা বিতরণ

বাউফলে গাছের ডাল মাথায় পড়ে এক ব্যক্তি নিহত!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে গাছের ডাল মাথায় পড়ে মোসলেম উদ্দিন হাওলাদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বাউফল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসলেম উদ্দিন হাওলাদার ওই এলাকার মৃত আনালি হাওলাদারের ছেলে। তিনি বাউফল পৌর বিএনপির সদস্য ছিলেন।

নিহতের ছেলে উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ‘আমাদের বাড়ির কয়েকটি গাছ কালাইয়ার এক ব্যক্তির কাছে বিক্রি করা হয়। বুধবার দুপুরে সেই গাছের ডাল কাটতে গাছে উঠেন এক কাঠুরিয়া। আরেক কাঠুরিয়া রশি দিয়ে ডালটি বেঁধে নিচ নামানোর চেষ্টা করেন। এ সময় গাছের কাছে দাঁড়িয়ে ছিলেন আমার বাবা । ডালটি তার মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ইরফান উদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।’

বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির বলেন, ‘মোসলেম উদ্দিন হাওলাদার পৌর বিএনপির একজন সদস্য ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পৌর বিএনপি গভীরভাবে শোকাহত। এ ঘটনায় আমরা একজন সহকর্মীকে হারালাম।’

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পরিবারের কোনো আপত্তি না থাকায় এ ঘটনায় আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved