1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
পলিথিনের ঝুপড়িতে মানবেতর জীবন, পুনর্বাসনের আশায় বৃদ্ধ লুৎফর রহমান যারা খেলা বোঝে তারাই ব্রাজিল করে- অপু বিশ্বাস বরগুনায় “স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না” লিখে স্ত্রীর আ*ত্মহ*ত্যা! বন সংশ্লিষ্ট দালালির অভিযোগে বিতর্কে ইসমাইল হোসেন লাল মিয়া বরগুনায় আইনশৃঙ্খলার চরম অবনতির কারনে দীর্ঘ হচ্ছে লাশের সারি! বরগুনায় ইউপি সদস্য গোলাম মোস্তফাকে কু*পি*য়ে জ*খ*ম করায় গণধোলাইয় নি*হত সন্ত্রাসী কালু! শ্রীপুরে সাবেক পিয়নের বিরুদ্ধে নামজারি ফি আত্মসাতের অভিযোগ ০ রানে ৩ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়ার! পার্লামেন্ট মেম্বার’স ক্লাবের “সভাপতি” নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম মনি বরগুনার গৌরীচন্না ইউনিয়নে এক রাতে ১০ গরু চুরি!

পচাকোড়ালিয়ায় গাছের নিচে চাপা পড়ে এইচ এসসি পরীক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৫৬ Time View

হায়দার হাওলাদার,তালতলী বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস (১৯) নামের এক এইচ এস সি পরীক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (২৪ মে ২০২৫) সকাল সাড়ে ৮ টায় উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা এবং আলমগীর বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়ত বিশ্বাস তার দুই বন্ধু সুজন ও শাওনের সঙ্গে মোটরসাইকেলে করে পচাকোড়ালিয়া বাজারে নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলম প্যাদার বাড়ির সামনে পৌঁছালে রাস্তার পাশে শ্রমিক দের কাটা অবস্থায় একটি মেহগনি গাছ হঠাৎ তাদের ওপর পড়ে। গাছের নিচে চাপা পড়ে শরীয়ত বিশ্বাস গুরুতর আহত হন এবং সুজন ও শাওনও আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীয়ত বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলম প্যাদা নামের ওই ব্যক্তি তার কাজের লোক দিয়ে মেশিন ব্যবহার করে গাছ কাটছিলেন। তবে গাছ কাটার সময় রাস্তার পাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা সিগনাল ছিল না, যা এ দুর্ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন এলাকাবাসী।

শরীয়ত বিশ্বাস পচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাএ ছিলেন

স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহজালাল বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি এ বিষয় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved