1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চেয়েছেন রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলীকে আটক করল দুদক! ধর্ষণ মামলায় আপস করায় বাদীর কারাদণ্ড; অতপর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দীর্ঘদিন ধরে নদীর কারণে বিচ্ছিন্ন থাকা জনপদের মানুষের দুর্ভোগের অবসান ঘটাবে বগা সেতু- ড. শফিকুল ইসলাম মাসুদ নীলফামারী স্টেশনে হারানো মোবাইল উদ্ধার, নেদারল্যান্ডসের নাগরিককে ফিরিয়ে দিল রেলওয়ে কর্মীরা সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম

বাউফলে বসতঘরের পেছনে গাঁজার চাষ! আটক চাষি ইউসুফ খান

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ১৮৭ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নে বসতঘরের পেছনে চাষ করা তিনটি গাঁজাগাছ জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনায় ইউসুফ খান (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৯টার দিকে ওই ইউনিয়নের গুলিঠামৌজ গ্রামের খান বাড়ি থেকে এ গাঁজা গুলো উদ্ধার করা হয়। আটক ইউসুফ খান ওই গ্রাম ও বাড়ির আব্দুল মজিদ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার পুলিশ পরিদর্শক মো. মজিবুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের শুরুতে বাড়ির পাশের রাজ্জাক মোল্লার দোকান থেকে ইউসুফ খানকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ির পেছনে অভিযান চালিয়ে তিনটি গাঁজাগাছ শনাক্ত ও জব্দ করা হয়।

এবিষয়ে বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তিনটি গাঁজাগাছ জব্দ ও একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, বসতবাড়ির আশপাশে গাঁজাসহ মাদকদ্রব্যের চাষ ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved