1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বরগুনায় মডেল খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার অভিযোগে আটক ২, পালালেন ৩ জন জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম আমতলীতে টানা তিনদিন বৃষ্টিতে, বিপন্ন জনজীবন!৩ নং সতর্ক সংকেত! নীলফামারী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত আমতলীতে বিএনপি নেতার নাম জড়িয়ে অপপ্রচারের অভিযোগ! একটি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল‍্যাণের জন্য কাজ করলে জনগণ পাশে থাকে প্রতিবেশী গৃহবধূ মামিকে নিয়ে উধাও প্রতিবেশী ভাগ্নে!

সিনিয়র শিক্ষিকা মাহবুবা সিদ্দিকুর নেছা ( বিউটি) অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৪১ Time View

বরগুনা প্রতিনিধি, ইদ্রিস আলী :

একজন শিক্ষকের বিদায় মানেই কেবল কর্মজীবনের সমাপ্তি নয়, বরং দীর্ঘদিনের স্মৃতি, ভালোবাসা ও অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে রেখে যাওয়া অবদানের এক আবেগঘন অধ্যায়। এমনই এক আবহে সিনিয়র শিক্ষিকা জনাবা মোসাঃ মাহবুবা সিদ্দিকুর নেছা বিউটি ম্যাডামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬), বরগুনা জেলার ঐতিহ্যবাহী গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় আজ বিষাদময় বিদায় ঘন্টা বেজে উঠলো। সকলের প্রিয় শিক্ষিকার বিদায়ের করুন সুর শুনে সবাই নিস্তব্ধ নীরব, বেদনা কাতর। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফজলুল হক মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল ফারুক, অবসরপ্রাপ্ত শিক্ষক ইউসুফ আলী মল্লিক।
এ ছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষিকার দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মময় জীবনের অবদান শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষিকাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। এ সময় উপস্থিত অতিথি ও সহকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-শান্তি কামনা করেন।

দৈনিক বিডি ক্রাইম টাইমস পরিবারের পক্ষ থেকেও বিদায়ী শিক্ষিকার আগামী দিনের জীবন সুন্দর ও আনন্দময় হোক—এই শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved