1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Title :
সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে আ:লীগ সভাপতি গ্রেফতার, সন্ত্রাস বিরোধী আইনে মামলা মিরপুরে কথিত বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও বৃদ্ধকে পিটিয়ে আহত করায় থানায় লিখিত অভিযোগ! রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান বরগুনায় দুই ভাইয়ের বিরুদ্ধে সম্পত্তি দখলের অভিযোগ দ্বিতীয় দিনের মত চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে আগারগাঁও এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অব্যাহত,দাবি আদায়ে বড় ধরনের কর্মসূচির ইঙ্গিত! নিষিদ্ধ ঘোষিত আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি! চেয়ারম্যান পদে পূন:বহাল! চাকরিতে প্রবেশে বয়স বৃদ্ধির দাবিতে মিরপুরে মানববন্ধন! বেতাগীতে স্কুলছাত্রীকে মারধর, তিন দাঁত ভাঙার অভিযোগ; প্রধান আসামি গ্রেপ্তার আমি বাংলাদেশের আইনে বিশ্বাস করি না- সালমান মুক্তাদির!

সোনারায়ে ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসর: জমকালো আয়োজনে উত্তর খেলা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ Time View

তপন দাস, নীলফামারী

নীলফামারীর ডোমারে সোনারায়ে ফুটবল গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘ডি বি স্পোর্টিং ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ষষ্ঠ আসরের উত্তর খেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ খেলায় এলাকার প্রবীণ ও নবীন ক্রীড়াপ্রেমীদের সমাগম ঘটে।
উক্ত ফুটবল টুর্নামেন্টের খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনারায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইবনে খালিদ লিপন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উপভোগ করেন সোনারায় ইউনিয়ন যুবদলের সভাপতি জবলুর রাকিব এবং সোনারায় ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ ইসলাম সরকার।
এছাড়াও গণমাধ্যমকর্মী হিসেবে উপস্থিত থেকে খেলাটির মুহূর্তগুলো কাভার করেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার নীলফামারী জেলা প্রতিনিধি আল মিজান ইসলাম।
সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এবং সুস্থ মনন গঠনে খেলাধুলার বিকল্প নেই। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে এলাকায় যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে আয়োজক কমিটিকে উৎসাহ প্রদান করা হয়।
টানটান উত্তেজনাপূর্ণ খেলাটি দেখতে স্থানীয় শত শত দর্শক মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করেন। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে শুভেচ্ছা বক্তব্য ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved