1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
Title :
রংপুরে মাদ্রাসাছাত্র রাফি নিখোঁজ, থানায় জিডি জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা  ছাত্রীদের ওয়াস রুমে ভিডিও ধারণ করে সমালোচিত শিক্ষক বহাল তবিয়তে, শাস্তি হয়নি এক বছরেও,নতুন করে ছাত্রী হেনস্তার অভিযোগ বরগুনার তালতলীতে ভেসে এলো মাজারি আকারের মৃত্যু তিমি! চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত ছাত্রনেতা আমানউল্লাহ আমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে বরগুনাবাসী জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক আনুমানিক ২ কোটি ১ লক্ষ ৪৭ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ! যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক ১৬ লক্ষ ১০ হাজার ৯০০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল জব্দ! কক্সবাজারে এক পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা ও নগদ ৩৫ লাখ টাকাসহ ৩ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর! কোন অদৃশ্য ক্ষমতার বলে উপযুক্ত প্রমাণ থাকা সত্বেও “ভুয়া মেজর” পরিচয়ে প্রতারক পালিয়ে গেল! হুমকি-ধামকি দিয়ে নিউজ সরানোর চেষ্টা

জালিয়াতি করে শিক্ষকতার অভিযোগে বাউফলে প্রধান শিক্ষককে বদলির নির্দেশ, বিভাগীয় মামলা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ Time View

এম জাফরান হারুন::

পটুয়াখালীর বাউফলে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিভাগীয় মামলা রুজু হয়েছে। একই সঙ্গে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখার উপ-সচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক চিঠি এবং বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

২৫ আগস্ট তারিখের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানের বিরুদ্ধে কাম্য যোগ্যতা না থাকা সত্ত্বেও সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগ লাভ, বকেয়া ভাতাদি উত্তোলনের পর বাসা ভাড়া বাবদ টাকা কর্তন না করা এবং চতুর্থ শ্রেণির এক কর্মচারীর ছেলের নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শৃঙ্খলা বিষয়ক শাখায় বিভাগীয় মামলা চলমান রয়েছে। 

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় প্রশাসনিক কারণে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহানকে বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলি করার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

বিভাগীয় মামলা ও বদলির নির্দেশের সত্যতা স্বীকার করে প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান বলেন, “তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved