1. info@www.dailybdcrimetimes.com : দৈনিক বিডি ক্রাইম টাইমস.কম :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
Title :
যুদ্ধকালেও সাংবাদিক সুরক্ষিত—তাহলে নির্বাচনকালে কেন হয়রানি? দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা অন্য পাল্লায় ভারত অবস্থান করছেন জামায়াত’- চরমোনাই পীর রেজাউল করিম ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এ বাউফলকে একটি মডেল উপজেলায় পরিণত করব- ড. মাসুদ ওসমান হাদির বিচার দাবিতে আসা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলায় সাদিক কায়িমের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বিডি ক্রাইম টাইমস পত্রিকায় সংবাদ প্রকাশের পর ব্রিজ খুলে নিয়ে যাওয়া সেই চেয়ারম্যানকে শোকজ রূপগঞ্জ তারাবো পৌরসভায় যুবদলেে নেতাকর্মীরা ধানের শীষের ব্যাপক প্রচার-প্রচারণা করেন হাতে মাইক, চরণে সাইকেল: সাদামাটা প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ‘ঢেঁকি’ প্রতীকের আজিজার সুন্দরগঞ্জে নিলাম ছাড়াই সরকারি ব্রিজ উধাও; ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লুটের অভিযোগ নতুন বছরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল বিবেক স্পোর্টিং ক্লাব রাজধানী পল্লবীর শীর্ষ সন্ত্রাসী মুন্না অবৈধ বিদেশি আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদসহ গ্রেফতার

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বরগুনায় গৃহবধূকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৩০২ Time View

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বামনা উপজেলায় সুমি বেগম( ৩৩) নামে এক গৃহবধূকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার গোলাঘাটা গ্রামের সুমি বেগমের ওপর হামলা চালায় একই গ্রামের বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার নামে দুই বখাটে।

হামলায় সুমি বেগমের মাথায় ৬টি সেলাই ও কানের একটি অংশ কেটে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুমি বেগম জানান, আমার স্বামীর নাম জামাল হাওলাদার তিনি ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। আমি বাড়িতে এক ছেলে নিয়ে বসবাস করি। আমার স্বামী বাড়িতে না থাকার সুবাদে বাড়ির পাশেই সম্পর্কে চাচা শ্বশুর আমাকে বিভিন্ন রকম কুপ্রস্তাব দিয়ে আসছিল অনেকদিন যাবত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারণে কিছুদিন আগে আমাকে ঘরে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন তিনি। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাকে জুতাপেটা করা হয়। আজ সোমবার দুপুরে স্থানীয় বাজার থেকে আমি বাড়িতে যাবার পথে নির্জন জায়গায় আমাকে খুনের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আনোয়ার মাস্টারের ছেলে বাচ্চু চৌকিদার ও রাসেল চৌকিদার।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক লোকমান হোসাইন জরুরী বিভাগের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, সুমি বেগমের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় ক্ষত রয়েছে ও একটি কানের আংশিক কেটে গেছে। মাথায় ৬টি সেলাই দিতে হয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, ঘটনা সম্পর্কে আমি অবগত আছি। আহত ওই নারীকে চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved